পরীমনি
বিনোদন

জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত যাচ্ছে

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। সব সময় বিতর্কে থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। বিয়ে করেছেন, সন্তান মা হতে যাচ্ছেন, আবার সিনেমার কাজেও আছে ব্যস্ততা। সব মিলিয়েজীবনে সবচেয়ে সুন্দর সময় যাচ্ছে এখন নায়িকার।

আরও পড়ুন: ভালো ছবি কিন্তু ভাইরাল হয় না

বুধবার (২ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে পরীমনির নতুন সিনেমা ‘মুখোশ’-এর প্রিমিয়ার। রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সাংবাদিক ও সিনেমা অঙ্গনের মানুষদের নিয়ে সিনেমাটি দেখেছেন তিনি। এর আগে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন পরীমনি। তখনই উঠে আসে তার নতুন জীবনের প্রসঙ্গ।

হাস্যোজ্বল মুখে পরীমনি বলেন, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত যাচ্ছে। অনুভূতি তো প্রকাশ করা যায় না। তাই ঠিক বোঝানো যাবে না, কেমন আছি।

‘মুখোশ’ সিনেমায় একজন সংবাদকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। পরীমনি আরও বলেন, ‘পুরো জার্নিটাই মুখোশ উন্মোচনের। আমি দর্শকদের বলতে চাই, আপনারা হলে আসুন। দেখুন কিসের মুখোশ উন্মোচন করেছি। ঠিকঠাকভাবে করতে পেরেছি কিনা।’

আরও পড়ুন: নাগার সঙ্গে কেন সম্পর্কে জড়িয়েছিলেন সামান্থা

প্রিমিয়ার শেষে ‘মুখোশ’ সিনেমার প্রশংসা করেছেন অনেকেই। সিনেমাটির নির্মাতা ইফতেখার শুভ বলেন, ‘শেষ পর্যন্ত বাধা পেরিয়ে আমার প্রথম সিনেমা মুক্তি দিতে পারছি। করোনার কারণে এতোদিন মুক্তি দিতে পারিনি। আমার বিশ্বাস দর্শক সিনেমাটি দেখবেন এবং তাদের ভালো লাগা ও মন্দ লাগা আমাদের জানাবেন। প্রিমিয়ারে যারা ছিলেন সবাই প্রশংসা করছেন, এটা বেশ ভালো লাগছে।’

শুক্রবার (৪ মার্চ) দেশব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি। এর প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি ও জিয়াউল রোশান। নিজের লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন ইফতেখার শুভ। প্রযোজনায় ব্যাচেলর ডট কম প্রডাকশন।

আরও পড়ুন: শিল্পকর্মে অবসর নেয়া যায় না

গত বছরের ১৭ অক্টোবর গোপনে তরুণ অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। সেই খবর তারা প্রকাশ্যে আনেন গত ১০ জানুয়ারি। একই দিন পরীমনি জানান, তিনি অন্তঃসত্ত্বা। এরপর গত ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন রাজ-পরী। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বর্তমানে শুটিং থেকে বিরতিতে আছেন নায়িকা। তবে রাজ যুক্ত হয়েছেন নতুন সিনেমায়। ‘কাজলরেখা’ নামের সেই সিনেমার শুটিং শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে।

প্রসঙ্গত, শামসুন্নাহার স্মৃতি (জন্ম ১৫ ডিসেম্বর ১৯৯২), যিনি পরীমনি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা