জায়েদ খান
বিনোদন

ভক্তরা আমার জন্য রোজা রেখেছেন

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতাদের নেতা জায়েদ খান জানিয়েছেন, অনেক ভক্তরা আজকে আমার জন্য নফল রোজা রেখেছেন ও নামাজ পড়েছেন।

বুধবার (২ মার্চ) জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফএএ) সাধারণ সম্পাদক পদে থাকার রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ের পরে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন জায়েদ খান।

এ সময় তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনেকেই আমার জন্য নফল রোজা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আজকে গিয়েই দায়িত্ব গ্রহণ করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: মাদককাণ্ডে যুক্ত নন আরিয়ান খান

জায়েদ খান বলেন, বিচারের বাণী কাঁদছিল আমার মধ্যে নীরবে। ভোটে নির্বাচিত হওয়ার পরও আমি যখন চেয়ারে বসতে পারছিলাম না। তখন আমি আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথির কাছে আসি। এ আইনজীবীরা দায়িত্বের বাইরে থেকেও আমার জন্য খেটেছেন। আমার আইনজীবীদের প্রতি আমি আমৃত্যু কৃতজ্ঞ।

জায়েদ খান আরও বলেন, আমার জনপ্রিয়তাই তাদের ঈর্ষার কারণ। আদালতের রায়ের পরে তাদের এই ষড়যন্ত্র থেমে থাকবে না। এবার তারা আবার নতুন কোনো ষড়যন্ত্র করবে। এই রায়টাকে আবার কীভাবে আটকানো যায় সেসব পথ তারা খুঁজবে। আমি যে নির্বাচিত, দুই বছর কাজ করতে দেবে, সেটা না মেনে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে একদল মানুষ।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি এ রুল শুনানি শুরু হয়। এর আগে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে।

আরও পড়ুন: জায়েদ খানের পদ বহাল

পরে গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

পরে ৮ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা