ছবি- সংগৃহীত
বিনোদন
শিল্পী সমিতির কার্যালয়

তালা ভেঙে চেয়ারে বসলেন জায়েদ

সান নিউজ ডেস্ক: অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতাদের নেতা জায়েদ খানই থাকলেন।

বুধবার (২ মার্চ) তার প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এখন থেকে তিনিই সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

রায় পাওয়ার পর বিকেলেই এফডিসিতে আসেন জায়েদ। কিন্তু সমিতিতে প্রবেশ করতে পারছিলেন না। কারণ সেখানে তালা দেওয়া। মাঝে আপিল বোর্ডের ঘোষণায় জয়ী ঘোষিত নিপুণ সেখানে নতুন তালা লাগিয়েছিলেন।

এফডিসিতে গিয়ে বুধবার (২ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন জায়েদ খান। সমিতি ও রায় সম্পর্কিত অনেক কথা বলার পর তিনি সবার সামনেই শিল্পী সমিতির তালা ভাঙেন এবং ভেতরে প্রবেশ করে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন। জায়েদ জানালেন, আজ থেকেই তিনি নিজের কার্যক্রম শুরু করেছেন।

আরও পড়ুন: শিল্পী সমিতিতে ঢুকতে পারলেন না জায়েদ

এ সময় জায়েদ খানের সঙ্গে ছিলেন কালজয়ী অভিনেত্রী সুচরিতা, অরুনা বিশ্বাস, তরুণ চিত্রনায়ক জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।

সমিতির কার্যালয়ে প্রবেশের আগে জায়েদ বলেন, ‘আমি যদি হারতাম, তাহলে ফুল দিয়ে বরণ করে সুন্দরভাবে চলে যেতাম। শিল্পী সমিতির নির্বাচন মাত্র দুই বছরের ব্যাপার। এটা নিয়ে এত বাড়াবাড়ি করার প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি এ রুল শুনানি শুরু হয়। এর আগে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে।

পরে গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আরও পড়ুন: আমি ন্যায়বিচার পাইনি, আপিল করব

পরে ৮ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত।

যদিও নিপুণ গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি আদালতের রায়ে সন্তুষ্ট নন। শিগগিরই এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা