ছবি-সংগৃহিত
বিনোদন

হঠাৎ এফডিসিতে পুলিশ!

বিনোদন ডেস্ক: প্রতিদিনের শত নাটকীয়তার পর হাইকোর্ট থেকে রায় এসেছে যে, সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন জায়েদ খান।

এ রায় আসার পর থেকেই বুধবার এফডিসিতে বাড়তে থাকে লোক সমাগম। জায়েদও এসেছেন নিজের দায়িত্ব বুঝে নিতে। কিন্তু এফডিসিতে প্রবেশ করলেও শিল্পী সমিতি তালাবদ্ধ থাকায় প্রবেশ করতে পারছেন না তিনি।

একদিকে জায়েদ খানকে শুভেচ্ছা জানাতে আসছেন তার পক্ষের শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা। অন্যদিকে জায়েদ খানের বিপক্ষে অবস্থান নিয়ে মিছিল-বিক্ষোভ করছেন শিল্পী সমিতির ভোটবঞ্চিত শিল্পীরা।

আরও পড়ুন: করোনা আক্রান্ত শ্রুতি হাসান

এ অবস্থায় আজ সন্ধ্যা পৌনে ৭টায় এফডিসিতে চলে পুলিশের ঝটিকা অভিযান। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ প্রবেশ করতেই অনেক বহিরাগতকে দৌড়ে পালাতে দেখা যায়।

১০ মিনিটের ঝটিকা অভিযান শেষে চলে যায় পুলিশ। যাওয়ার আগে ওসি সাংবাদিকদের বলেন, ‘এটা কেপিআইভুক্ত এলাকা। নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা এফডিসিতে এসেছিলাম। বিশেষ কোনো অভিযান ছিল না।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা