ছবি-সংগৃহিত
বিনোদন

আবারও মৌসুমীর নতুন চমক

বিনোদন ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।

নির্বাচনের আমেজ কাটিয়ে আবারও কাজে ব্যস্ত হয়েছেনে এই গুণী শিল্পী। বর্তমানে একটি নতুন টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন মৌসুমী।

‘পরিবারের একজন চিরদিনের বন্ধন’ থিম নিয়ে আইডিয়া বক্সের পরিকল্পনায় নাইন্টিজ কিডস প্রোডাকশন হাউজের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শাফায়াত হোসেন শাওন।

আরও পড়ুন:

এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, বিজ্ঞাপনটির থিম খুবই সুন্দর। পুরো টিম অনেক গোছানো কাজ করেছে। বিজ্ঞাপনটি প্রচারে আসছে শিগগিরই।

নির্মাতা শাফায়াত হোসেন শাওন বলেন, একেবারেই ভিন্নধর্মী একটি কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করেছি। মৌসুমী আপাকে পেয়ে আমাদের পুরো টিম উচ্ছ্বসিত। আশা করি বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে। আগামী ১০ মার্চ থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

এছাড়া ইতিমধ্যেই তিনটি সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ করেছেন মৌসুমী। এগুলো হচ্ছে সরকারি অনুদানের মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘ভাঙ্গন’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও জাহিদ হোসেনের ‘সোনার চর’।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা