বিনোদন

বিশ্বরঙ বাসন্তী সুন্দরী নীলাঞ্জনা

বিনোদন ডেস্ক: বিশ্বরঙ সুদীর্ঘ ২৬ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্রান্ড হিসেবে পরিচিত নাম। এই ২৬ বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে|। যাঁরা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছেন এ দেশের ফ্যাশন অঙ্গনকে। বসন্ত উদ্‌যাপন উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্টে আয়োজন করা হয়েছিল ‘বিশ্বরঙ বাসন্তী সুন্দরী ২০২২’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা দেশ থেকে ৫ হাজার ৭০০ প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাছাইকৃত ১০০ জনকে ৭ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ (গ্রুমিং) দেওয়া হয়। চূড়ান্ত পর্বের জন্য নেওয়া হয় ২০ জনকে।

সেই ধারাবাহিকতায় ঋতুরাজ বসন্ত উপলক্ষে বিশ্বরঙ আয়োজন করে বাসন্তী সুন্দরী-২০২২ প্রতিযোগিতা। সারা দেশ থেকে পাঁচ হাজার ৭০০ প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে ১০০ জনকে বাছাই করে সাত দিনব্যাপী গ্রুমিং ক্লাস থেকে ২০ জনকে বাছাই করা হয় চূড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত পর্বের মঞ্চ থেকে বাছাই করা হয় সেরা ১০ জনকে।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি গতকাল ভালোবাসার দিনে বিকেল ৫টায় যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কের্টে মডেলদের ক্যাটওয়াক, প্রতিযোগীদের ফ্যাশন শো, গান, নৃত্য, জনপ্রিয় সেলিব্রেটিদের প্রাণবন্ত আড্ডা আর পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ভরা প্রতিযোগিতার নানান পর্ব নিয়ে সাজানো হয়েছিল এ আয়োজন।

অনুষ্ঠানে বিচারক ছিলেন খ্যাতিমান সংগীতশিল্পী সামিনা চৌধুরী, স্বনামধন্য অভিনেত্রী শম্পা রেজা, প্রখ্যাত মডেল, অভিনেত্রী, নৃত্য শিল্পী সাদিয়া ইসলাম মৌ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, স্বনামধন্য নির্মাতা চন্দন রায় চৌধুরী এবং স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।

আরও পড়ুন: সাবার প্রশংসায় হৃতিকের প্রাক্তন স্ত্রী

সেরা ১০ জন থেকে বিচারকদের চুলচেঁড়া বিশ্লেষণে দ্বিতীয় রানারআপ হয়েছেন রাহেলা নাবিলা তোড়া। প্রথম রানারআপ হয়েছেন জারিফা মাহমুদ জলছবি এবং বহু প্রতীক্ষিত বিশ্বরঙ বাসন্তী সুন্দরী-২০২২ হয়েছেন নীলাঞ্জনা রহমান। এ ছাড়া নিপা চৌধুরী পেয়েছেন বিশ্ব অনন্যা সম্মাননা-২০২২।

জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, বেক্সিমকো গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আশিষ রায় চৌধুরী, সংগীতশিল্পী কর্ণিয়া, লাক্স ফটো সুন্দরী রেবেকা সুলতানা দীপা, নায়ক শিপন মিত্র, সংগীতশিল্পী কোনাল, নৃত্যশিল্পী রুমানা রওশন, সংগীতশিল্পী তারিক মৃধা, মডেল ও অভিনেতা সাঞ্জু জন, আরজে ও সংগীতশিল্পী রেহান, সংগীতশিল্পী সালমা, সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল, মডেল ও চিত্রনায়িকা জাহারা মিতু, নৃত্য শিল্পী রাণী চৌধুরীসহ অনেকে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা