বিনোদন

নিপুণের থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা চিত্রনায়ক নিপুণ আক্তার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রকাশ্য রাস্তায় মামলা থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। হুমকি পেয়ে বনানী থানায় জিডি করেছেন নিপুন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্যটি নিশ্চিত করেন নায়িকা।

নিপুণ বলেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফুল কেনার জন্য বাসা থেকে বনানী সুপার মার্কেটে যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার সামনে আসেন। নিপুণ ভেবেছিলেন, তারা হয়ত সহায়তা চান। তবে পরক্ষণেই ওই লোকেরা তাকে মামলা থেকে সরে যাওয়ার কথা বলেন এবং না সরলে তার ক্ষতি হবে বলেও হুমকি দেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জায়েদ খান। তবে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনের আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে এবং নিপুণকে বিজয়ী ঘোষণা করে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা