ছবি- চিত্রনায়িকা নিপুণ আক্তার
বিনোদন

জ্বরে ভুগছেন নিপুণ

বিনোদন ডেস্ক: মহামারী করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বুস্টার ডোজ নেওয়ার পর জ্বরে ভুগছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

জানা গেছে, চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও নিপুণের মামলার শুনানির পর সোমবার দুপুরে করোনার ৩য় ডোজ নেন তিনি। এরপর থেকেই তার শরীরের তাপমাত্রা বেড়ে যায়।

এ বিষয়ে সোমবার সংবাদমাধ্যমকে নিপুণ বলেন, ‘বুস্টার নেওয়ার পর থেকে আমার অবস্থা খারাপ। প্রচণ্ড জ্বরে ভুগছি। বাঁ হাতে টিকা নিয়েছিলাম, সেই হাত পুরোটাই ব্যথা, নড়াচড়া করতে কষ্ট হচ্ছে। গরম পানির সেঁক দিয়েও কাজ হচ্ছে না। মনে হচ্ছে বাঁ হাত অবশ হয়ে আছে। সেই সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা তো আছেই। বমিও হয়েছে একবার।’

প্রসঙ্গত, নিপুণের এই শারীরিক পরিস্থিতির মধ্যেই আজ হাইকোর্টের কার্যতালিকায় (কজলিস্টে) আসে শুনানির বিষয়টি। তবে শুনানির দিন ফের পিছিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা