আলমগীর
বিনোদন

আলমগীরকে এফডিসির এমডি করার দাবি

বিনোদন ডেস্ক: ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে আলোচনা, সমালোচনার ঝড় বইছে। এই বারের নির্বাচনকে চলচ্চিত্রের শিল্পের জন্য একটি কালো অধ্যায় হিসেবে দেখছেন অনেকেই।

নির্বাচনের দিন সাংবাদিক ও শিল্পীরা ছাড়া চলচ্চিত্রের বাকি ১৭টি সংগঠনের কাউকে এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি। চলচ্চিত্রকর্মীদের দাবি, নির্দিষ্ট একটি প্যানেলের সমর্থনে নীল নকশা বাস্তবায়ন করতেই এমনটি করেছে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন।

সেই প্রতিবাদে আন্দোলনে নেমেছ চলচ্চিত্র সংশ্লিষ্ট সবগুলো সংগঠন। গতকাল ৩০ জানুয়ারি এফডিসিতে এমডির অপসারণ চেয়ে তার কুশপুতুলে আগুন দিয়েছে সংগঠনগুলোর নেতা-কর্মী ও সদস্যরা।

আরও পড়ুন: তার সাথে তো আমার ওই সম্পর্ক না

১৭ সংগঠের পক্ষ থেকে দাবি করা হয়, ব্যবস্থাপনা পরিচালকের স্বেচ্ছাচারিতা জন্যই ১৭ সংগঠনের সদস্যরা শিল্পী সমিতির নির্বাচনের ঢুকতে পারেনি। তাই তারা এই এমডির অপসারণ চান। সেইসঙ্গে এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অভিনেতা আলমগীরকে দাবি করেন তারা। চলচ্চিত্রকে মনে প্রাণে ভালোবাসেন এমন ব্যক্তি হিসেবে আলমগীরকে এমডি পদে দেখতে চান সবাই।

বিষয়টি নিয়ে কিংবদন্তি অভিনেতা আলমগীর গণমাধ্যমে বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রকে ভালোবাসি। এর ক্রান্তিলগ্নে পাশে থাকতে চেষ্টা করেছি সবসময়। আমার কোনো পদের দিকে বিশেষ কোনো আগ্র নেই। চলচ্চিত্রসংশ্লিষ্টরা চাইলে আমি তাদের চাওয়াকে অবশ্যই সম্মান জানাব।

আরও পড়ুন: জায়েদের গোপন স্ক্রিনশট ফাঁস করলেন নিপুণ

অভিনেতা আলমগীর এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হলে এ শিল্পে জন্য বিপ্লব ঘটবে বলে দাবি করেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, আমাদের অভিভাবক যে ক’জন আছেন তাদের মধ্যে সিনেমার ক্রান্তি লগ্নে সবসময় পাশে পাই ফারুক সাহেব, সোহেল রানা সাহেব, আলমগীর সাহেব ও কাঞ্চন সাহেবকে। ফারুক সাহেব ও সোহেল রানা সাহেব অসুস্থ। কাঞ্চন সাহেব শিল্পী সমিতির দায়িত্ব নিয়েছেন। তাই আলমগীর সাহেবকে এফডিসির এমডি হিসেবে চাই। এনারা দায়িত্ব নিলে চলচ্চিত্রের এই বেহাল দশা বদলে যাবে বলে আমাদের বিশ্বাস।

কয়েক দিন ধরে এফডিসিতে যেটা ঘটে চলেছে সেটা সম্পূর্ণ অনুচিত। এককথায় বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। আলমগীর ভাই আপাদমস্তক চলচ্চিত্রের মানুষ। তিনি চলচ্চিত্রের খুঁটিনাটি সব কিছুই জানেন। আমাদের কোথায় কী ঘাটতি সেটাও তার নখদর্পণে। এমন একজন মানুষ এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হলে তো আমাদের সবার জন্য মঙ্গল।

আরও পড়ুন: সবাইকে সঙ্গে নিয়েই শিল্পীদের কল্যাণে কাজ করবো

পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, আলমগীর ভাইকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাওয়াটা আমাদের এখন আর মৌখিক দাবি নয়। আমরা ১৮ সংগঠনের পক্ষ থেকে শিগগির তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে দেখা করব। লিখিত আকারেও দাবি জানাব। বর্তমান চলচ্চিত্রে আলমগীর ভাইয়ের মতো পরিষ্কার মন-মানসিকতার মানুষ কম আছেন।

সবার বিপদ-আপদে তিনি হাজির হন। শুধু তাই নয়, সাংগঠনিকভাবে তার অভিজ্ঞতা দারুণ। তিনি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হলে আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। তার মাধ্যমেই শুধু এফডিসির বর্তমান ভঙ্গুর অবস্থার পরিবর্তন আসতে পারে।

এসময় পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণ, বদিউল আলম খোকন, পরিচালক সমিতির বর্তমান মহাসচিব শাহীন সুমনও উপস্থিত ছিলেন। তাদেরও দাবি কোনো আমলা নয়, এফডিসির এমডি হওয়া উচিত চলচ্চিত্রেরই কাউকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা