বিনোদন

তার সাথে তো আমার ওই সম্পর্ক না

বিনোদন ডেস্ক: সদ্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে হেরে গেছেন নিপুণ আক্তার। এরপর শিল্পী সমিতির নির্বাচনের সাথে সম্পৃক্ত অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন নিপুন।

রবিবার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ এনেছেন নিপুণ।

নিপুণ বলেছেন, ‘ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে তার দুই গালে দুটো চুমু খেতে বলেছিলেন। তখনই উনার গালে চড় দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল।’

তবে নিপুণের অভিযোগ অস্বীকার করে জবাবে পীরজাদা হারুন বলেছেন, ‌‘এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা সত্য নয়। এরকম কোনো ঘটনা প্রকাশ্যে ঘটার কথাও নয়। এটা সে হয়তো হাসির ছলে, ঠাট্টার ছলে বলেছে। এরকম কোনো ঘটনা সেদিন ঘটেনি। ঘটার সুযোগ ছিল না।

আরও পড়ুন:বাণিজ্য মেলার সমাপ্তি আজ

তিনি আরও বলেন, এরকম ঘটনা ঘটবে কেন? ঘটার সুযোগ নেই, প্রকাশ্যে, জনগণের সামনে। এরকম কথা আমার মুখ দিয়ে আসার কথা না। তার সাথে তো আমার ওই সম্পর্ক না। সে আমার সহকর্মীর মেয়ে। সে আঙ্কেল ডাকে আমাকে। সেখানে তো এটা বলার প্রশ্নই উঠে না।’

নিপুণের এমন অভিযোগের কারণে মানহানির মামলা করবেন না বলে জানিয়েছেন পীরজাদা হারুন। তিনি বলেন, ‘আজকে অভিযোগ উঠেছে, কাল এ অভিযোগ নাও থাকতে পারে।’

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা