বিনোদন

জায়েদের গোপন স্ক্রিনশট ফাঁস করলেন নিপুণ

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে একের পর এক ইস্যু সামনে আসছে। এবার চিত্রনায়ক জায়েদ খানের গোপন আলাপের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা নিপুণ।

রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ডাকে কাঞ্চন-নিপুণ পরিষদ। সেখানে প্রজেক্টরের মাধ্যমে জায়েদ খানের আলাপের কয়েকটি স্ক্রিনশট দেখান নিপুণ। যা এরই মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: আবার নির্বাচন চায় কাঞ্চন-নিপুণ পরিষদ

স্ক্রিনশটে দেখা যায়, নির্বাচন নিয়ে উচ্চ পর্যায়ের কোনো এক ব্যক্তির সঙ্গে মেসেজ আদান-প্রদান করেছেন জায়েদ খান। স্ক্রিনশটটি তুলে ধরা হলো-

জায়েদ খান: ভাইয়া পেমেন্ট ক্লিয়ার, নো টেনশন

অপর ব্যক্তি: বেশ। তাদের সবাইকে বিএফডিসির গেট থেকে একটু দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি। তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও।

জায়েদ খান: ভাইয়া হারুণ ভাই বলল রিয়াজকে সরাতে হবে

অপর ব্যক্তি: শোনো জায়েদ, সব তোমার ইচ্ছে মতো হলে চলবে না। প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হয়। রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তোমার ওপর চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভেতরেই থাকুক। বিকল্প উপায় বের করো।

জায়েদ খান: ভাইয়া আমি সব সেটিং করে রেখেছি। আপনি পারমিশন দিলে গেম প্লে স্টার্ট করব।

আরও পড়ুন: ভোটের দিন নিপুণের কাছে চুমু চেয়েছিলেন পীরজাদা

এই স্ক্রিনশটগুলো সম্পর্কে নিপুণ বলেন, এগুলো ইতোমধ্যে আইজিপির কাছে আমি দিয়েছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, কারা এটা করেছে, সেটা তিনি বের করবেন।

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএফডিসিতে চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল, মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। এবার সমিতির ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫টি ভোট বৈধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা