ছবি: হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার
বিনোদন

সড়ক দুর্ঘটনার কবলে হলিউড অভিনেতা আর্নল্ড

বিনোদন ডেস্ক: সম্প্রতি সড়ক দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় (২১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের রিভেরা কান্ট্রি ক্লাবের কাছে সানসেট বৌলেভার্ড এবং অ্যালেনফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি লাল রঙের টয়াটো গাড়িকে ধাক্কা দেয় শোয়ার্জনেগারের গাড়ি।

অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, এই দুর্ঘটনায় একজন নারী আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত ওই নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে আঘাত গুরুতর নয়।

এদিকে দুর্ঘটনার পরও আর্নল্ড শোয়ার্জনেগার সম্পূর্ণ অক্ষত আছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। এই অভিনেতা আহত সেই নারীকে নিয়েই বেশি উদ্বিগ্ন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ আরো জানিয়েছে, দুর্ঘটনার কারণে হিসেবে মদ খেয়ে গাড়ি চালানো বা মাদক ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি। তবে বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা