শাহ হুমায়রা সুবাহ
বিনোদন

সেই লোকটার কাছে বিয়েটাও একটা মজা

বিনোদন ডেস্ক: সময়ের বহুল আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। সম্প্রীতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সুবাহ লিখেছেন, একটা মানুষের যখন ব্রেকআপ হয় তখন সে এতটাই ডিপ্রেশনে চলে যায় যে, অনেকেই আত্মহত্যা করে বসে সামান্য প্রেমের সম্পর্কের কারণে! সেখানে আমি সুবহা এতো কিছুর পরে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়ে নতুন করে স্বপ্ন দেখে ঘর বেঁধেছিলাম, বিয়ে করেছিলাম। সেইটা ২ মাসের মধ্যে শেষ হয়ে গেল।

ঘরোয়াভাবে হলেও সব রীতি রেওয়াজ অনুযায়ী হলুদ-মেহেদি ও রেজিস্ট্রি-কাবিন সব করেই বিয়েটা হয়েছিল আমাদের কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কখনও কল্পনা করিনি আমি! দুঃস্বপ্নের মত লাগছে আমার কাছে ওই ঘটনার পরে কত যে কেঁদেছি। মানুষের সামনে এবং আড়ালে সেটা আমার চোখ দু’টি ভালো সাক্ষী দিতে পারবে।

আরও পড়ুন:বিয়েতে কাঁদলেন পরী, কাবিন ১০১ টাকা

প্রতিটা মানুষেরই বিপদে পড়ে দেখা উচিত কে কে তার দুঃসময়ে পাশে থাকে, আমার এই বিপদের সময় অনেকেই আমার পাশে ছিল এবং আছে ওই জন্য হয়তোবা আমি এত স্ট্রং আছি, বেঁচে আছি। কিন্তু ভিতরে ভিতরে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি যখনই ভাবছি হঠাৎ করে এত আয়োজন করে বিয়ে হল! এইভাবে চোখের পলকেই বিশ্বাসঘাতকের জন্য শেষ হয়ে গেল আমার সবকিছু। স্বপ্ন ভেঙে গেল আমার।

আমি পুরা ট্রমার মধ্যে আছি মানসিকভাবে সবকিছু এলোমেলো লাগছে কি করে একটা মানুষ এত বিশ্বাসঘাতক হতে পারে? কি করে একটা মানুষ এত বিবেকহীন হতে পারে? সেই লোকটার কাছে বিয়েটাও একটা মজা, বিয়েটাও একটা খেলা ও বিয়েটাও একটা বিজনেস। শুধু অপেক্ষায় আছি এই মিথ্যা সম্পর্কের বাঁধন থেকে কবে ছুটি নিয়ে মুক্তি দিতে পারব নিজেকে।

আরও পড়ুন: ইলিয়াসকে ডিভোর্স দেবেন না সুবাহ

তবে আমার কাছের কিছু আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব আছে তারা আমার লাইফে ফেরেশতার মতো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে, তাদের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব তারা না হলে আজ আমি বেঁচে থাকতাম না আমার মত খারাপ সময় কারও যেন জীবনে না আসে। মানুষ শুধু গায়ের আঘাতের চিহ্নগুলো দেখে কিন্তু মনের ভিতরে যে রক্তক্ষরণ হয় কারো চোখে পড়ে না... চোখে পড়ে যারা আমার আত্মার আত্মীয় পরম বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং আমার মায়ের- আল্লাহ তাদেরকে সব সময় ভালো রাখুক আর তাদেরকে যেন আমি এভাবেই মৃত্যুর আগ পর্যন্ত আমার জীবনে পাশে পাই, আমিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা