ছবি: মধুমিতা সরকার
বিনোদন

সবাই মেয়েদের শরীরের খোঁজ রাখে

বিনোদন ডেস্ক: এ সময়ের কলকাতার জনপ্রিয় ও লাস্যময়ী অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি।

২০১৯ সালের শেষের দিকে সৌরভ চক্রবর্তী-মধুমিতার বিবাহবিচ্ছেদের পর বহুবার প্রেম-বিয়ে নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তাছাড়া খোলামেলা ও সাহসী পোশাকে ক্যামেরাবন্দি হয়েও অনেকবার খবরের শিরোনাম হয়েছেন টলিউডের এই নায়িকা।

মধুমিতা সরকারের প্রথম ওয়েব সিরিজ ‘উত্তরণ’। হইচইয়ে মুক্তি পাবে এটি। এই সিরিজটিতে পর্ণা চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার।

আর পর্ণা চরিত্র রূপায়ন করতে গিয়ে মন ভরেছে মধুমিতার। সেই অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে মধুমিতা বলেন, চরিত্রটি করতে করতে কোথাও যেন আমি আর ‘পর্ণা’ একাকার। আমাকেও তো এখনো খোলামেলা ছবি বা ছোট পোশাকে দেখলে তথাকথিত অনুরাগীরা মন্তব্য লেখেন, ‘পাখি’ কেন এভাবে! আপনাকে সালোয়ার-কামিজেই বেশি ভালো লাগে। সনাতনী সাজে আপনি বেশি সুন্দরী।

আক্ষেপ করে মধুমিতা আরও বলেন, ‘বিশ্বাস করতে না চাইলেও এটাই সত্যি। বিদেশ বা মুম্বাই তুলনায় বদলেছে। পাশ্চাত্যে নিজের শরীর নিজের দায়িত্ব, এই নীতিবোধে বিশ্বাসী। ফলে, কে কার শরীর দেখল, তাকে প্রকাশ্যে আনল, তা নিয়ে কেউ মাথা ঘামায় না। বলিউডের নায়িকারাও যথেষ্ট সাহসী। তাদের অনেকেরই এমএমএস ফাঁস হয়েছে। তারপরেও তারা স্বাভাবিকভাবেই কাজ করে চলেছেন। ব্যতিক্রম বাংলা, নীতিবাগীশ। শরীর সামান্য বে-আব্রু হলেই গেল গেল রব। এখনো আমাদের রাজ্যে, শহরে, শহরতলিতে মেয়েদের শরীরের খোঁজই সবাই রাখেন। মনের খোঁজ কেউ নেন না। সেই আশা করাও যেন অন্যায়।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা