ফাইল ছবি 
বিনোদন

হাঁদা-ভোঁদার স্রষ্টা নারায়ণ আর নেই

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হাঁদা-ভোঁদা, বাঁটুল, নন্টে-ফন্টে, কেল্টু চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ডিসেম্বর দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নারায়ণ দেবনাথকে। তার ফুসফুস ও কিডনির সমস্যা বেড়ে গিয়েছিল।

অক্সিজেন মাত্রা কমে যাচ্ছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ জানুয়ারি তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকালে হাওড়ার শিবপুর শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রসঙ্গত, হাঁদা-ভোঁদা নারায়ণ দেবনাথের সৃষ্ট বিখ্যাত কমিক স্ট্রিপের নাম। এ চরিত্র নিয়ে টিভির জন্য অ্যানিমেশন তৈরি হয়েছে। নারায়ণ দেবনাথের অন্যতম সৃষ্টি নন্টে ফন্টে চরিত্র। এই কমিক থেকেও অ্যানিমেটেড ভিডিও সিরিজ নির্মিত হয়েছে। যা আকাশ বাংলা (বর্তমানে আকাশ আট) টিভিতে প্রচার হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা