শাহরুখ খান
বিনোদন

শাহরুখের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ খ্যাত জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় তার অভিনয়ের জন্য। তিনি জনপ্রিয় আরও একটি কারণে সেটি হলো তার বাড়ি 'মান্নাত'।

সমুদ্র পাড়ের চোখজুড়ানো দৃশ্য নিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত 'মান্নাত'। বাড়িটি এতোটাই বিলাসবহুল যা অনেকের কল্পনার বাইরে।

প্রতিটি এসআরকে ভক্তের জন্য পর্যটকদের কাছে আকর্ষণের স্থান হয়ে উঠেছে বাসভবনটি। কিন্তু সম্প্রতি বাসস্থানটি বিপদের মুখে পড়েছে।

গত সপ্তাহে মহারাষ্ট্র পুলিশের কাছে অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন কল আসে। যেখানে একজন ব্যক্তি দাবি করেন, শাহরুখের বাড়ি 'মান্নাত'সহ মুম্বাইয়ের বেশ কয়েকটি জনপ্রিয় স্থানে একাধিক বোমা বিস্ফোরণ করবেন তিনি। কলটি শহরে আতংক তৈরি করে।

পুলিশ তাৎক্ষণিকভাবে তদারকি শুরু করে। লেহরেনের সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহরুখ খানের বাসভবন 'মান্নাত'সহ মুম্বাইয়ের জনপ্রিয় স্থানগুলো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া অজানা কলকারীকে গ্রেফতার করা হয়েছে।

অজ্ঞাত কলার মধ্যপ্রদেশের জবলপুর জেলার জিতেশ ঠাকুর।

আরও জানা গেল, জিতেশ একজন নিয়মিত অপরাধী। অতীতেও তিনি সিএম হেল্পলাইন এবং ১০০ তে ডায়াল করে ফেক কল দিয়ে আতংক ছড়িয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা