ফাইল ফটো
বিনোদন

মনে হচ্ছে আমার পাখা গজিয়েছে: পরীমনি

বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনির মা হতে যাওয়া খবর জানা গেছেন সোমবার (১০ জানুয়ারি) দুপুরে। খবরটি গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন। সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ।

পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’র সেটে তারা প্রেমে পড়েন। তিনদিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেন সেলিম নিজেই। রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরী।

পরীমনি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাজের সঙ্গে মিশতে গিয়ে দেখেছি আমরা দুজনই পাগল। দুইজনই ভাবলাম, আমাদের সারাজীবন একসাথে থাকা উচিৎ। তাই কোনও কিছু না ভেবে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। কিছুদিন ধরে বিষয়টি অনুভব করতে পারছিলাম। আজ (গতকাল সোমবার) আমরা হঠাৎ দুইজন হাসপাতালে যাই। আলট্রাসোনো করার পর ডাক্তারের মুখে খবরটি শুনে আমার কী যে ভালো লাগছিল। আমি ও রাজ দুজন জড়াজড়ি করে কেঁদেছি।

নায়িকা বলেন, আমি আলট্রাসোনোর পর খবরটি যখন ডাক্তারের মুখে শুনলাম, তখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর উইমেন মনে হয়েছে আমাকে। মনে হচ্ছে, আমার পাখা গজিয়েছে, উড়ছি। আমি আমার নানাকে প্রথমে জানাই। নানা খুব খুশি। নানাভাই মিষ্টি আনার টাকা দিয়েছেন আমাকে। মিষ্টি এনে আমরা সাবাইকে খাওয়ালাম। এরপর শাশুড়ি মাকে জানিয়েছি। তাঁদের বাসায়ও সবাই আনন্দ করছেন।

সান নিউজ/এনকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা