বিদ্যা সিনহা মিম
বিনোদন

হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি গেলেন মিম

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা জিরো ফিগার আইকন বিদ্যা সিনহা মিম। গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে সনি পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে তিন দিন পর শুক্রবার শ্বশুরবাড়ি কুমিল্লায় ছিল বিবাহোত্তর অনুষ্ঠান। সেখানে হেলিকপ্টারে যান মিম।

শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কুমিল্লা শহরের ঈদগাহতে অবতরণ করেন তিনি। সেখান থেকে গাড়ি নিয়ে শহরের বাড়িতে পৌঁছান।

মিম জানান, শ্বশুরবাড়িতে হেলিকপ্টার যাত্রায় তার সঙ্গী ছিলেন বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, একমাত্র ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার।

মিম বলেন, শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠান স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে গেছি। পেশাগতজীবনে দেশের নানা প্রান্তে হেলিকপ্টারে চড়ে গেছি। কিন্তু এবারের যাওয়ার অনুভূতি ছিল ভিন্নরকম।

মিমের স্বামী সনি পোদ্দার পেশায় একজন ব্যাংকার। সনি পোদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। কয়েকটি ব্যাংকে চাকরি করার পর বর্তমানে সিটি ব্যাংকের উচ্চপদে কর্মরত রয়েছেন।

শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠান সেরে আবার ঢাকায় ফিরে এসেছেন মিম। দু’দিন পর উড়াল দেবেন মালদ্বীপের উদ্দেশ্যে। কারণ হাজার দ্বীপের দেশেই মধুচন্দ্রিমা সারবেন নায়িকা। স্বামী সনির সঙ্গে সেখানে চারদিন অবস্থান করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম। ছয় বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের এ সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে তাদের সম্পর্কের ব্যাপারে ইতিবাচক ছিল।

জানা গেছে, সবশেষ মিম অভিনীত মুক্তি প্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’। বর্তমানে এ অভিনেত্রীর হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, রায়হান রাফির ‘ইত্তেফাক’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা