ছবি সংগৃহীত
বিনোদন

আজ বিদ্যা সিনহা মিমের বিয়ে

সাননিউজ ডেস্ক: ঢাকাই নায়িকা বিদ্যা সিনহা মিম নতুন বছরের শুরুতেই বসছেন বিয়ের পিঁড়িতে। রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে মঙ্গলবার (৪ জানুয়ারি) দিনগত রাতে সনাতন ধর্মরীতিতে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে এই নায়িকা গাঁটছড়া বাঁধবেন।

গত সোমবার (৩ জানুয়ারি) মিম-সনির গায়ে হলুদ ছিল। তখন উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠরা। মিম বিয়েতে শোবিজের ঘনিষ্ঠ বন্ধু, পরিচালক-শিল্পীদের নিমন্ত্রণ করেছেন।

বেশ কয়েক মাস ধরে মিমের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। শুরুতে বিষয়টি অস্বীকার করেছেন এই অভিনেত্রী। পরে অবশ্য নিজেই বিয়ের খবর দেন সবাইকে। গত ১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদান সেরে সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন ‘তারকাটা’খ্যাত এই নায়িকা। বিয়ের বিষয়টিও প্রকাশ করতে অনাগ্রহী তিনি।

তখন মিম জানান, তার হবু বর সনি ব্যাংক কর্মকর্তা। তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন। কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন। ঢাকায় এসে সনি পোদ্দার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে সনি কর্মরত সিটি ব্যাংকে। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্টার্ন ব্যাংকে চাকরি করেন। মিমের সঙ্গে তার ছয় বছরের সম্পর্ক।

সাননিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা