বিনোদন

এবার ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে সুবাহর অভিযোগ 

বিনোদন ডেস্ক: ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা ও মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর ময়মনসিংহ জেলা শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিনের ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নিজের আইডিতে পোস্ট করেছেন সুবাহ। সুবাহ সংগীতিশিল্পী ইলিয়াস হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী আর মোঃ আল আমিন সংগীতিশিল্পী ইলিয়াস হোসেনের ভাই বলে জানা গেছে।

ক্যাপশনে সুবাহ লিখেছেন- ‘এই হচ্ছে মোঃ আল-আমিন, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা শাখা। বিয়ের পর থেকেই ইলিয়াসের আপন ছোট ভাইকে দিয়ে ইলিয়াস আমাকে বিভিন্নভাবে মানসিক হুমকি দিয়ে আসছিল, যেন আমি বিয়েটা গোপন রাখি। আমার ভয় হচ্ছে, এই ছেলেকে দিয়ে ইলিয়াস আমার এবং আমার পরিবারের ক্ষতি করাতে পারে। সবাই এই ভয়ানক সন্ত্রাসীকে চিনে রাখুন।’

প্রসঙ্গত, সুবাহ-ইলিয়াস হোসেনকে ঘিরে বিতর্ক থামছেই না। তারা গত ১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবন্ধ হন। বিয়ের এক মাস না পেরুতেই সেই সংসারে ভাঙন শুরু হয়। তাদের সেই দাম্পত্যের দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে থানায় জিডিও করেছেন। দুজনই দু’জনের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। দু’জনকে দোষারোপ করছেন। প্রমাণ জাহির করতে নিজেদের অনেক গোপন কল রেকর্ড ও অন্তর্জালে আলাপচারিতার স্ক্রিনশর্টও প্রকাশ করে চলেছেন।

এর আগে ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। তাদের সেই আলোচিত প্রেমের ইতি ঘটেছে আগেই। সুবাহর প্রেমকে পায়ে ঠেলে সদ্য বিদায়ী বছরের (২০২১ সাল) বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির।

অন্যদিকে, প্রথমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিশাত আলমকে বিয়ে করেছিলেন ইলিয়াস। সে সময় নিশাত মেডিকেল সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিশাতের সঙ্গে বিচ্ছেদের পর কারিন নাজকে বিয়ে করেন এই গায়ক। কারিন সুইডেনের স্টোকহোমে থাকেন। তৃতীয় স্ত্রী সুবাহর সঙ্গে রাজধানীর বনানীতে সংসার পেতেছিলেন ইলিয়াস।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা