বিনোদন

ফের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিরো আলম

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে অংশ নেবেন তিনি।

শনিবার (১ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার একটি পোস্টারও শেয়ার করেন তিনি।

হিরো আলম লেখেন, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। আগামী সংসদ নির্বাচনে আমি হিরো আলম আবার আসতেছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন হিরো আলম। কিন্তু ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিলেও তার প্রার্থিতা না টিকলে উচ্চ আদালতে যান। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলমকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পরে সিংহ প্রতীক পেয়েছিলেন হিরো আলম। তার আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১২ হাজার ৮১। কিন্তু নির্বাচনের দিন ভোট বর্জন করে নির্বাচনের আগে হিরো আলম বলেছিলেন, সুষ্ঠু ভোট হলে তার জয় কেউ ঠেকাতে পারবে না। কিন্তু নির্বাচনের পর হিরো আলমের সিংহ মার্কা মাত্র ৬৩৮ ভোট পেয়েছিল।

মান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা