জ্যাকুলিন ফার্নান্দেজ
বিনোদন

খুব খারাপ সময় কাটাচ্ছি

বিনোদন ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে অনেকদিন ধরে বিতর্কে রয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী জ্যাকুলিন।

শনিবার (৮ জানুয়ারি) একটি ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যেখানে দেখা যায়, সুকেশের বুকে মাথা রেখে চোখ বুজে হাসছেন। আর সুকেশ তাকে চুমু খাচ্ছেন।তাদের একাধিক অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রতারকের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে আইনি ঝামেলায়ও পড়েছেন জ্যাকুলিন। তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব বিষয় নিয়ে এতদিন চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে মুখ খুললেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জ্যাকুলিন বলেন, ‘এই দেশের প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসা এবং সম্মানে ভরিয়ে দিয়েছে। মিডিয়ার বন্ধুরাও তাদের মধ্যে আছেন, যাদের কাছ থেকে আমি অনেক শিখেছি। বর্তমানে খুব খারাপ সময় কাটাচ্ছি। কিন্তু আমি নিশ্চিত, আমার বন্ধু এবং অনুরাগীরা আমাকে এটি কাটিয়ে উঠতে দেখবেন।’

সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে জ্যাকুলিন বলেন, ‘সংবাদমাধ্যমের বন্ধুদের অনুরোধ করব, আমার গোপনীয়তাকে লঙ্ঘন করে ব্যক্তিগত মুহূর্তের কোনো ছবি প্রকাশ কিংবা প্রচার করবেন না। নিজের ভালোবাসার মানুষের ছবি হলে এমন করতে পারতেন না। আমি জানি আমার ক্ষেত্রেও আপনারা একই কাজ করবেন। আশা রাখি সুবিচার পাব।’

উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির মানি লন্ডারিং মামলা চলমান রয়েছে। এছাড়া আরও একাধিক প্রতারণায় কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। এই মামলার তদন্তের স্বার্থে জ্যাকুলিনকে তলব করে ভারতের ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

জিজ্ঞাসাবাদের পর গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। তার সঙ্গে সুকেশের ঘনিষ্ঠতার বিষয়টিও সামনে আসে। তাই জ্যাকুলিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এছাড়া জ্যাকুলিনকে ৫২ লাখ রুপির একটি ঘোড়াও উপহার দিয়েছিলেন সুকেশ। এ ছাড়া উপহারের তালিকায় ছিল কাচের দামি বাসনও। সব মিলিয়ে ১০ কোটি রুপির উপহার পেয়েছেন অভিনেত্রী।

ইডির অভিযোগ, জ্যাকুলিনের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলতেন সুকেশ। তবে অভিনেত্রীর দাবি, তাকে অন্ধকারে রেখে প্রতারণা করা হয়েছে। তিনিও অন্যদের মতোই সুকেশের শিকার।

তবে আইনজীবীর দাবি, এই নায়িকা প্রয়োজন মতো সুকেশের থেকে সুবিধা নিয়েছেন। এখন নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা