বিনোদন

‘মা’ হওয়ার ইঙ্গিত দিলেন মাহি

বিনোদন ডেস্ক: ঢালিউডে বহুল আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘মা’ হওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে গুঞ্জন চলছে।

সম্প্রতি ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন জনপ্রিয় নায়িকা মাহি। যেখানে দেখা গেছে তিনি একটি হাসপাতালে ভর্তি। পাশে আছেন স্বামী রাকিব। অন্য একটি ছবিতে দেখা গেছে মাহি শয্যাশায়ী। পাশেই নামাজ পড়ছেন রাকিব।

‘মা’ হওয়ার ইঙ্গিত দিয়ে ক্যাপশনে মাহি লিখেছেন, ‘এবং এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার।’

পরে ৩ জানুয়ারি এই বিষয়ে নিশ্চিত হতে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের সঙ্গে যোগাযোগ করলে তাদের সাড়া মেলেনি।

তবে মাহির মা হওয়ার গুঞ্জন আরও বাড়ে ফেসবুকে নতুন এক স্ট্যাটাসে। সেখানে মাহি লিখেছেন, ‘এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো।’

প্রসঙ্গত, গত বছর তিনি বিয়ে করেছেন রাকিব সরকার নামে এক ব্যবসায়ীকে। এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে। তবে বিয়ের পরের সময়টা বেশ উপভোগ করছেন মাহি। স্বামীকে নিয়ে সম্প্রতি ওমরাহ করে এসেছেন। ফিরেছেন কাজেও। সঙ্গে স্বামীও থাকেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা