জ্যাকুলিন ফার্নান্দেজ
বিনোদন

কাজ হারাচ্ছেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কান এই সুন্দরী হিন্দি সিনেমায় কাজ করছেন অনেকদিন ধরে। তবে সম্প্রতি জ্যাকলিনের বেশ কিছু কাজ হাতছাড়া হয়ে যাচ্ছে।

এরই মধ্যে শোনা যাচ্ছে, তেলেগু ভাষার ‘হারা ভীরা মাল্লু’ সিনেমা থেকে সরে গেলেন জ্যাকুলিন।

ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়। এরপর থেকেই বিপদের মুখে পড়েছেন জ্যাকুলিন। ইতোমধ্যে তার ভারত ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে জ্যাকুলিনের সিনেমা থেকে সরে যাওয়ার খবর প্রকাশের পর থেকে কানাঘুষা শুরু হয়েছে— সুকেশ বিতর্কেই সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

সিনেমাটির পরিচালক কৃষ জগরলমুদি বলেন, ‘গত বছরেই জ্যাকুলিন সিনেমাটি থেকে সরে দাঁড়ান। কারণ তিনি সময় দিতে পারছিলেন না। আমি আবারো বলছি তার সরে যাওয়ার নেপথ্যে সাম্প্রতিক বিতর্কের কোনো যোগ নেই।’

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির একটি মানি লন্ডারিং মামলা রয়েছে। এছাড়া তিনি প্রতারণা করে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। এ বিষয়ে জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও ইডি’র জেরার বিষয়ে জ্যাকুলিনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘জ্যাকুলিন ফার্নান্দেজকে সাক্ষী হিসেবে ডেকেছে ইডি। তিনি তার জবানবন্দি দিয়েছেন। এছাড়া ভবিষ্যতে তদন্তের স্বার্থে তিনি যেকোনো সহযোগিতা করবেন।’

জানা গেছে, চলতি বছরের জুন-জুলাইয়ে জ্যাকুলিনের সঙ্গে চার বারের মতো দেখা করেছেন সুকেশ। প্রতিবারেই এই নায়িকার জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করেন তিনি।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দেওয়া তথ্যমতে, সুকেশ চন্দ্রশেখর স্বীকার করেছেন, জ্যাকুলিনকে ৫২ কোটি রুপি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ‘কিক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বিড়াল পছন্দ করেন। এজন্য তাকে ৯ লাখ রুপির বিড়ালও উপহার দিয়েছেন সুকেশ। তিহার জেল থেকে জ্যাকুলিনকে ফোন করতেন তিনি। চকোলেট, ফুলের তোড়াও পাঠাতেন।

এর আগে সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিবাহিত ব্যবসায়ী সুকেশের। কিন্তু এই অভিনেত্রীর টিমের পক্ষ থেকে বিষয়টি সত্য নয় বলে জানানো হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা