ক্যাটরিনা কাইফ
বিনোদন

৪০ বাঙালির হাতে তৈরি হলো ক্যাটের বিয়ের শাড়ি

বিনোদন ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ৯ ডিসেম্বর ভিকি কৌশলের সঙ্গে গাটছড়া বাঁধলেন ক্যাট। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলেও আলোচনা থেমে নেই। তারকাদের বিয়ে মানেই নজরকাড়া ডিজাইনার পোশাক।

ক্যাটরিনা কাইফের বিয়ের পোশাক কোথায় অন্য তারকাদের থেকে আলাদা? জানতে চেয়েছিলেন ভক্তরা। সেই কৌতূহল মিটিয়েছেন সব্যসাচী। এই অভিনেত্রীর বিয়ের পোশাক তৈরির নেপথ্যের কাহিনী শোনালেন তিনি।

সব্যসাচী মুখার্জি জানান, প্রায় ১৮০০ ঘণ্টা ধরে ক্যাটরিনার বিয়ের একটি পোশাক জিজাইন করা হয়েছে। এর পেছনে কাজ করেছেন ৪০ জন বাঙালি কারিগর। মসলিন কাপড়ের তৈরি সেই শাড়ির পুরো সুতোর কাজটাই হাতে করা। বুনেছেন বাংলার শিল্পীরাই।

শাড়ির সঙ্গে মানানসই হিরার গয়নাও সব্যসাচীর তৈরি করা। উল্লেখ্য, বাংলার তন্তুবায়ীদের খ্যাতি জগৎজোড়া। এমনকি বাংলার রকমারি তাঁত-মসলিনের খ্যাতিও কম নয়! এবার বলিউড তারকা ক্যাটসুন্দরীর বিয়েতেও সেই ছোঁয়া মিলল ডিজাইনার সব্যসাচীর হাত ধরে।

এদিন রাতেই ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন বলিউডের নতুন তারকা দম্পতি। রাখঢাক, কড়া নিরাপত্তার জন্য ভিকি-ক্যাটের বিয়ে নিয়ে কৌতূহলেরও অন্ত ছিল না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা