বিনোদন

মেক্সিকান অভিনেত্রী তানিয়া খুন

সাননিউজ ডেস্ক: মেক্সিকান অভিনেত্রী ও গায়িকা তানিয়া ম্যান্ডোজা খুন হয়েছেন। দেশটির মোরেলোস রাজ্যের একটি ফুটবল একাডেমিতে তাকে গুলি করা হয়। তিনি সেখানে তার ১১ বছর বয়সী ছেলের জন্য অপেক্ষা করছিলেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শুক্রবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তানিয়া অন্য অভিভাবকদের সঙ্গে কুয়ের্নাভাকা শহরের স্পোর্টিং কমপ্লেক্সের বাইরে ছিলেন। এ সময় দুজন সশস্ত্র লোক মোটরবাইকে করে ওই স্থানে যান। পালিয়ে যাওয়ার আগে এদের একজন তাকে একাধিকবার গুলি করেন।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর মেক্সিকোতে প্রতিদিন অন্তত ১০ জন নারী খুন হয়েছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, হত্যার শিকার হওয়ার নারীদের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ। লিঙ্গের কারণে তাদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে।

৪২ বছর বয়সী তানিয়া ম্যান্ডোজা ২০০৫ সালে একটি চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি বেশ কয়েকটি সোপ অপেরাতেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে একজন গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার পাঁচটি অ্যালবাম রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা