বিনোদন

বাবার বয়সী অক্ষয়ের সঙ্গে সারার রোমান্স

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও ও ধানুশের সঙ্গে সারা আলী খানকে রোমান্স করতে দেখা যাবে। আতরাঙ্গি রে সিনেমায় দেখা যাবে তাদেরকে।

সারার আরেকটি পরিচয় তিনি অভিনেতা সাইফ আলী খানের মেয়ে। এদিকে অক্ষয়ের সঙ্গে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন সাইফ। তারা বেশ ভালো বন্ধু। বাবার বয়সী অক্ষয়ের সঙ্গে সারার রোমান্স নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে সাইফ কিন্তু এতে খুশিই হন।

এ প্রসঙ্গে সাইফ কন্যা বলেন, বাবা যখন জানতে পারলেন তার (অক্ষয়) সঙ্গে ‘আতরাঙ্গি রে’ সিনেমায় কাজ করতে যাচ্ছি, শুনে বেশ খুশিই হয়েছিলেন। জানিয়েছিলেন, অক্ষয় একজন দুর্দান্ত অভিনেতা ও মানুষ। তার সঙ্গে কাজ করতে গিয়ে তিনি যতটা মজা পেয়েছেন, আমিও ঠিক ততটাই পাব।

‘আতরাঙ্গি রে’ সিনেমায় সারার নাম রিঙ্কু সূর্যবংশী। পরিবারের চাপে পড়ে বিষ্ণুকে (ধানুশ) বিয়ে করে। কিন্তু বিয়েতে তাদের দু’জনেরই মত নেই। কারণ রিঙ্কু ভালোবাসে সাজাদকে (অক্ষয়)। এমনকি প্রেমিকের জন্য সে ২১ বার বাড়ি ছেড়ে পালিয়েছে। কিন্তু প্রতিবারই পরিবারের হাতে ধরা পড়ে।

এদিকে বিয়ের পর বিষ্ণু ও রিঙ্কু ঠিক করে দিল্লিতে পৌঁছে নিজেদের পছন্দ মতো করে জীবন বেছে নেবে। কিন্তু কাহিনি মোড় নেয় ভিন্ন দিকে। কারণ রিঙ্কু পুরোনো প্রেমিককে ভুলতেও পারছে না, আবার বরকে ডিভোর্সও দিতে পারছে না। এমন গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি।

অক্ষয়ের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সারা বলেন, ‘এতবড় তারকা হওয়া সত্ত্বেও ভীষণ মাটির মানুষ অক্ষয়। আমাকে এক মুহূর্তের জন্যেও তিনি ভাবতে দেননি যে, এতবড় একজন তারকার সঙ্গে কাজ করছি। উল্টো আমার সুবিধা করে দিতেন। যত্ন করে বুঝিয়ে দিতেন। কোনোদিন চিৎকার চেঁচামেচি করতে দেখেনি। একদম ঠান্ডাভাবে, টেনশন ছাড়া সেটে আসতেন আর গোটা সময় জুড়ে তেমনই থাকতেন।’

‘আতরাঙ্গি রে’ সিনেমাটি পরিচালনা করছেন আনন্দ এল রাই। আগামী ২৪ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে সিনেমাটির মুক্তি পাবে।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি, 'আরজু', 'ইয়ে দিল্লাগি'র মতো একাধিক ছবিতে জুটি বেঁধে পর্দায় দর্শকদের সামনে হাজির হয়েছিলেন অক্ষয় এবং সাইফ। ২০০৮ সালে 'টশন' ছবিতে শেষবার তাঁরা জুটি বেঁধেছিলেন বড়পর্দায়। তাছাড়া পর্দার বাইরেও এই দুই তারকার বন্ধুত্বের কথা গোটা বলিপাড়ায় সুবিদিত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা