বিনোদন

ক্যাটরিনার বিয়েতে প্রেমিকদের উপহার

বিনোদন ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ৯ ডিসেম্বর ভিকি কৌশলের সঙ্গে গাটছড়া বাঁধলেন ক্যাট। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলেও আলোচনা থেমে নেই। বিয়েতে এ অভিনেত্রীর সাবেক দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুর এ দম্পতিকে উপহার দিলেন। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ এ তথ্য জানায়।

জানা যায়, ক্যাটরিনাকে ভিকির দেওয়া বাগদানের আংটির দাম ১.৩ কোটি টাকা। কিন্তু এ অভিনেত্রীর সাবেক দুই প্রেমিক যেসব উপহার দিয়েছেন তার কাছে নাকি এ আংটির দাম একেবারেই কম।

সালমান খান নতুন এ দম্পতিকে উপহার হিসেবে দিয়েছেন ৩ কোটি টাকা দামের গাড়ি। আর অপর প্রেমিক রণবীর দিয়েছেন ২.৭ কোটি টাকা দামের হিরের নেকলেস!

এর পর বাকি রইল অভিনেত্রীর অন্য অভিনেতা বন্ধুদের উপহার। আলিয়া ভাট উপহার হিসেবে দিয়েছে লাখ টাকার সুগন্ধি! অনুশকা শর্মা দিয়েছেন ৬.৪ লাখ টাকা দামের হিরের কানের দুল।

ঘর সাজাতে জুড়ি নেই শাহরুখ খানের। তিনি উপহার দিয়েছেন দেড় লাখ টাকা দামের মূল্যবান পেন্টিং।

পিছিয়ে নেই হৃতিক রোশনও। তিনি দিয়েছেন ৩ লাখ টাকা দামের দ্বিচক্র যান। তাপসী পান্নু ভিকিকে দিয়েছেন ১.৪ লাখ টাকা মূল্যের একটি প্ল্যাটিনাম কবজিবন্ধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা