বিনোদন

কারিনা কাপুর করোনা আক্রান্ত 

বিনোদন ডেস্ক: এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। একই সঙ্গে কারিনার বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি দুই তারকাকে বিভিন্ন সময়ে পার্টিতে এক সঙ্গে দেখা গিয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কারিনার ম্যানেজার পুনম দামানিয়া এবং অভিনেত্রী নীনা গুপ্তের কন্যা পোশাকশিল্পী মাসাবা গুপ্তকে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, আপাতত নিভৃতবাসেই থাকবেন বলিউড সুপারস্টার করিনা কাপুর ও অমৃতা অরোরাকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন তারা। কয়েক দিন আগে কারিশমা কাপুর এবং মালাইকা আরোরার সঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা গিয়েছিল কারিনা ও অমৃতাকে। এছাড়াও গত সপ্তাহে সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজে অংশ নেন তারা। তবে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া নিয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি কারিনা বা অমৃতা।

কারিনার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পেলে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যারা এই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তারা যেন দ্রুত করোনা পরীক্ষা করান। এর আগে কারিনা-অমৃতার আগে কাজলের বোন তানিশা মুখার্জির করোনা পজিটিভ হওয়ার খবর এসেছিল। এছাড়াও দক্ষিণ শিল্পের মেগাস্টার কমল হাসানও করোনায় আক্রান্ত হয়েছেন।

কারিনা কাপুর খান এবং অমৃতা অরোরা বন্ধুত্বের কথা নতুন নয়। প্রায়ই তাদের নানা জায়গায় একসঙ্গে পার্টি করতে দেখা যায়। করোনায় আক্রান্ত হওয়ার আগেও দুই অভিনেত্রীকে মুম্বাইয়ের বেশ কিছু পার্টিতে দেখা গিয়েছিল। সম্প্রতি করণ জোহরের পার্টিতেও দেখা যায় তাদের দু’জনকে। দুই অভিনেত্রীর সুপার স্প্রেডার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দু’জন এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো ঘোষণা করেননি।

এদিকে, প্রত্যেক বছরই বড় দিন উপলক্ষে আসর বসে কাপুর বাড়িতে। এসব অনুষ্ঠানে স্বামী সাইফ আলী খান এবং ছেলে তৈমুরকে নিয়ে হাজির থাকেন কারিনাও। তবে করোনায় আক্রান্ত হওয়ায় এবার এ উৎসব থেকে দূরে থাকতে হবে বলিউড সুন্দরীকে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা