ফের কে নিয়ে হিরো আলমের গান 
বিনোদন

ফের ডা. মুরাদকে নিয়ে হিরো আলমের গান 

বিনোদন ডেস্ক: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নিয়ে ফের গান গেয়েছেন হিরো আলম। গানের শিরোনাম ‘মুরাদ হাসান টেনশনে’। ‘পানি গরগরাইয়া পরতাছে, মুরাদ হাসান কানতেছে, ঢুকতে পারেনি কানাডা…’ এমনই কথায় আজ সোমবার (১৩ ডিসেম্বর) নতুন গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন হিরো আলম।

জানা গেছে, বাংলা, ইংলিশ ভাষায় মিশ্রিত গানটির কথা লিখেছেন যথাক্রমে আকাশ নিবিড় ও মমো রহমান। সুর ও সংগীত করেছেন মমো। কয়েক ঘন্টায় গানটি ১০ হাজার ৮শ’র বেশি ভিউ হয়েছে। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন নায়ক-নায়িকার পাশাপাশি হিরো আলমকে নিয়েও নানা কটূ কথা বলেছিলেন ডা. মুরাদ হাসান। সাবেক প্রতিমন্ত্রীর সেই বেফাঁস মন্তব্য নিয়ে প্রতিবাদী হয়ে ওঠেন হালের আলোচিত অভিনেতা হিরো আলম।

এ ব্যাপারে হিরো আলম বলেন, ‘আপনাদের আমি বলেছিলাম, মুরাদ হাসানের একটা ফুল গান আপনাদের শোনাব। একটু র‍্যাপ স্টাইলে গানটা করেছি। আমি কারও বিরুদ্ধে কোনো গান গাইনি। আমার সব গানেই একটা ম্যাসেজ থাকে। আমি গান করলে সেটি ভাইরাল হয়, দর্শকদের মনে জায়গা নেয়। আশা করি এই গানটিও আপনাদের ভালো লাগবে। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের বিনোদন দিয়ে যাব।’

এর আগে গত শুক্রবার (১০ ডিসেম্বর) ‘পালালো পালালো মুরাদ হাসান’ শিরোনামে একটি গান নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন হিরো আলম। তখন হিরো আলম তিনি জানান, ‘মুরাদকে নিয়ে আমি গান গাইতে চাইনি। আপনারা সবাই দেখেছেন, আমার পেছনে কেউ না লাগলে আমি কারও পেছনে লাগি না। উনি আমাকে নিয়ে বাজে কিছু মন্তব্য করেছেন। আমার চেহারা নিয়ে, গান নিয়ে উনি কটূ কথা বলেছেন। আমাকে নিম্নশ্রেণীর একজন বলেছেন। গানের মাধ্যমে আমি প্রতিবাদ করার চেষ্টা করি। উনি আমাকে নিয়ে যে কথাগুলো বলেছেন, আপনারা ইতোপূর্বে শুনেছেন, তারই পরিপ্রেক্ষিতে গানটা করেছি।’

এদিকে, ফেসবুকে নীল বৃত্তাকারে সাদা এ টিক চিহ্নকে বলা হয় ‘ব্লু-ব্যাজ’। কিন্তু হঠাৎ হিরো আলমের নামের পাশের সেই ব্লু-ব্যাজ উধাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি সেলিব্রেটি বনে যান হিরো আলম। নেটদুনিয়ায় হু হু করে বাড়তে থাকে তার অনুরাগীর সংখ্যা। ফেসবুক থেকেও পেয়ে যান স্বীকৃতি। তার অফিসিয়াল ফেসবুক পেজে নামের পাশে যুক্ত হয় 'ব্লু টিক'। মূলত ফেসবুক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভ্যারিফিকেশনের ব্যবস্থা চালু আছে। যেখানে অ্যাকাউন্টের নামের পাশে নীল রঙের একটি টিক চিহ্ন থাকে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা