ইমরান হাসমি
বিনোদন

চুমু খেতে খেতে ক্লান্ত ইমরান হাসমি

বিনোদন ডেস্ক: বলিউডের সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমি। অভিনয় ক্যারিয়ারে পর্দায় অনেক অভিনেত্রীকে চুম্বন কিংবা ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। ব্যতিক্রমী এই অভিনেতা একাধিক ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

ফুটপাথ ছবির হাত ধরেই বলিউডে নিজের জার্নি শুরু করেন ইমরান হাসমি। এরপর ২০০৪ সালে মার্ডার সিনেমা তাকে পরিচিতি দেয়। দেড় দশকের বেশি সময় ধরে বিভিন্ন নায়িকার সঙ্গে অন্তঃরঙ্গ দৃশ্যে দেখা গেছে ইমরানকে। মল্লিকা শেরাওয়াত, জ্যাকলিন ফার্নান্দেজ, তনুশ্রী দত্ত, নার্গিস ফাকরিসহ অনেক জনপ্রিয় নায়িকাকে পর্দায় চুম্বন করতে দেখা গেছে ইমরান হাসমিকে। এবার এমন এক ঘটনা সামনে এলো যা চমকে যাওয়ার মতো।

যদিও ডার্টি পিকচারের সময় থেকে পর্দায় চুমুর দৃশ্য করা বন্ধ করতে শুরু করেন ইমরান। ইমরান জানান, পর্দায় চুমু খেতে খেতে তিনি ক্লান্ত। প্রতি ছবিতে প্রায় ২০টির মতো চুমু খেতে হতো তাকে।

আজহার সিনেমাতে একসঙ্গে কাজ করেছিলেন নার্গিস ও ইমরান। প্রাক্তন ভারতীয় অধিনায়ককে নিয়ে তৈরি এই বায়োপিকে সংগীতা বিজলানির চরিত্রে দেখা যায় নার্গিসকে। ছবিতে বেশ কয়েকটি চুম্বনের দৃশ্য ছিল। এমনই একটি দৃশ্যে নার্গিসকে চুম্বনরত ইমরান পরিচালক কাট বলার পরও থামেননি। ক্যামেরা বন্ধ হওয়ার পরও চুমু চলছিল।

ভারতের সংবাদমাধ্যম এইসময় ডিজিটাল জানায়, ২০১৬ সালে এই ছবির শ্যুটিং করতে বিদেশে যান নার্গিস ও ইমরান। একটি গানের শুটিং করছিলেন তারা। গানটি ছিল ‘বোল না দো জারা’। লন্ডনের শীতে ধারণ করা হয়েছিল পুরো গানটি। প্রায় পাঁচটি চুম্বনের দৃশ্য ছিল নার্গিস ও ইমরানের।

একটি সাক্ষাৎকারে নার্গিস জানান, তিনি জানতেনই না যে একবার দুবার নয়, পাঁচবার লিপলক করতে হবে ইমরানের সঙ্গে।

তিনি বলেন, ‘পাঁচবার চুমু খাওয়ার কথা ছবির চুক্তিপত্রে ছিল না। আমি তো ভেবেছিলাম এক্সট্রা চার্জ করবো পাঁচবার চুমুর জন্য। আমি জানতাম ইমরান মনে মনে খুব খুশি হয়েছে। যদিও মুখে বলেছে ও কিছুই জানতো না। আমি জানতাম ও মিথ্যা বলছে।’

নার্গিস আরও জানান, তিনি গানটি ধারণ করার সময় পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই ইমরান তাকে চুমু খেতে শুরু করেন। তবে পরিচালক কাট বলার পর চুমু থামাননি নার্গিস। হতভম্ব হয়ে যান ‘চুম্বণসম্রাট’ ইমরানও। আসলে পুরো ঘটনাটি মজা করেই করেছিলেন নার্গিস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা