দুই বাংলার দুই জনপ্রিয় শিল্পী সাব্বির নাসির ও শম্পা বিশ্বাস
বিনোদন

নতুন গানে একসাথে সাব্বির নাসির ও শম্পা বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: দুই বাংলার দুই জনপ্রিয় শিল্পী সাব্বির নাসির ও শম্পা বিশ্বাসকে আবারও একই গানে সুরের মালা গাঁথতে দেখা যাবে। এবার নতুন আরও দুটি গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় এই দুই শিল্পী।

জানা যায়, নতুন দুটি গানের আপাতত শিরোনাম রাখা হয়েছে ‘হারমনি বাজাও’ এবং অন্যটি ‘ধন্য ধন্য’। গান দুটির কথা ও সুর করছেন প্লাবন কোরেশী ।

গত এপ্রিলে বাংলাদেশের জনপ্রিয় গায়ক সাব্বির নাসির এবং কলকাতার ‘সারেগামাপা’ খ্যাত গায়িকা শম্পা বিশ্বাসকে নিয়ে প্লাবন কোরেশী তৈরি করেছিলেন ‘বিনোদিনী রাই’। মিষ্টি প্রেমের এ গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন প্লাবন কোরেশী নিজেই। গানটি প্রকাশের পর দুই বাংলায় দারুণ সাড়া ফেলে।

নতুন গানের বিষয়ে প্লাবন কোরেশী বলেন, বিনোদিনী রাই যখন সফল হলো তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা তিনজন মিলে আরও কিছু ভালো গান শ্রোতাদের উপহার দেবার চেষ্টা করতে পারি । শ্রোতারাই আমাদের প্রেরণার উৎস। আমি নতুন গানে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছি। দর্শক-শ্রোতারাই সবশেষ রায়টা দিবেন।

কলকাতার শম্পা বিশ্বাস নতুন গানের বিষয়ে বলেন, যে ধরনের গান আমি করতে অভ্যস্ত সেই ধারার গানের শিল্পী, সুরকার ও গীতিকারের সাথে কাজ করতে আমার বেশ ভালো লাগে । আর সেই কাজ করার জায়গাটা এবং সফল হবার বিষয়টির সাথে প্লাবন দা এবং সাব্বির ভাই অবশ্যই জড়িত । কারণ তাদের হাত ধরেই আমার বাংলাদেশে কাজ করা । আর ‘বিনোদিনী রাই’ গানটি শ্রোতা-দর্শকরা বেশ পছন্দ করেছেন । আশা করি, নতুন দুটি গানও সকলের ভালোলাগবে ।

জনপ্রিয় গায়ক সাব্বির নাসির বলেন, ফোক ঘরনার গান এটি । তবে প্রেমও থাকবে। তবে একটা গানের কথায় অনেক ব্যাপ্তি রয়েছে। আগের গানেও প্লাবন দা অনেক সুন্দর সুন্দর উপমা ব্যবহার করেছেন । এবারের নতুন গানেও সেই চমক থাকছে । এবারের গানে মহাকালীন বাস্তবতা নিয়ে আসা হয়েছে । আমার বিশ্বাস, গান দুটি প্রকাশের পর শ্রোতা-দর্শকেরা আগের গানের মতই পছন্দ করবেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা