নোরা ফাতেহি
বিনোদন

প্রেমে মজেছেন নোরা

বিনোদন ডেস্ক: বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি। সম্প্রতি প্রেমে মজেছেন সেরা নৃত্যশিল্পী নোরা ও সংগীতশিল্পী গুরু রানধাওয়া।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নোরা ও গুরুর ছবি ভাইরাল হয়। এতে দেখা যায়, তারা সৈকতে হেঁটে বেড়াচ্ছেন। নোরার পরনে ছাই রঙা টপস ও কালো শর্টস। অন্যদিকে গুরু পরেছেন প্রিন্টেড শার্ট ও শর্টস। তাদের মুখে হাসি, অঙ্গভঙ্গিমায় ঘনিষ্ঠতার ইঙ্গিত।

গোয়া সমুদ্র সৈকতে তাদের একান্ত সময় কাটাতেও দেখা গেছে। যদিও আগে থেকেই গুঞ্জন ছিল নোরা প্রেম করছেন। এবার বোধ হয় সত্যি হতে যাচ্ছে।

এ ছবি দেখে নেটবাসীর মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কী প্রেমে পড়েছেন গুরু-নোরা? প্রশ্নের উত্তর এখনও অজানা। কারণ তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নোরা ফাতেহি কানাডিয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী। তবে ক্যারিয়ার গড়েছেন বলিউডে। তার নাচের তালে দুলে উঠেছিল বলিউড। নানা কাঠখড় পুড়িয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। ‘দিলবার’, ‘সাকি সাকি’, ‘গারমি’, ‘কুসু কুসু’সহ বেশ কিছু গানে কোমর দুলিয়ে বাজিমাত করেছেন নোরা।

অন্যদিকে গুরু রানধাওয়া ভারতের পাঞ্জাবি গায়ক। তার ‘হাই রেটেড গাবরু’, ‘লাগদি লাহোর’, ‘মেড ইন ইন্ডিয়া’, ‘সুট সুট’সহ অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা