সালমান খান
বিনোদন

কটাক্ষের শিকার সালমান খান

বিনোদন ডেস্ক: বলিউডের সুপারস্টার সালমান খান। মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহর দুবাইয়ে গেছেন সাল্লু ভাই সেখানে আছেন সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, গুরু রানধাওয়া, আয়ুশ শর্মা প্রমুখ। বিশাল আয়োজনে সম্পন্ন হয়েছে ভাইজানের দাবাং ট্যুর।

অনুষ্ঠানে পূজা হেগড়ের সঙ্গে ‘জুম্মে কি রাত হে’ গানে পারফর্ম করেন ভাইজান। সেই পরিবেশনার একপর্যায়ে পূজার কোমরে হাত দেন সালমান। এরপর নিজের মুখ অভিনেত্রীর কোমরের কাছে নিয়ে একটি সুতা কামড়ে ধরেন এবং নাচের স্টেপ দেওয়ার চেষ্টা করেন।

কিন্তু দৃশ্যটা জমল না। তাই নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার হচ্ছেন সুপারস্টার সালমান। নেট দুনিয়ায় এরই মধ্যে ওই দৃশ্যের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। মন্তব্য আসতে থাকে- ‘নাচতে ভুলে গেলেন ভাইজান!’

আরও পড়ুন: আজ পবিত্র শবে মেরাজ

‘জুম্মে কি রাত’ মূলত ‘কিক’ সিনেমার গান। সেই গানে সালমানের সঙ্গী ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেখানেই জ্যাকুলিনের কোমরের দিক থেকে পোশাকের অংশ কামড়ে ধরে নাচের স্টেপ দিয়েছিলেন ভাইজান। ওই দৃশ্য পুনরাবৃত্তি করতে গিয়েই হাসির পাত্র হলেন অভিনেতা।

প্রসঙ্গত, আব্দুর রশিদ সেলিম সালমান খান হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি মাঝে মাঝে গানও গেয়ে থাকেন। ত্রিশ বছরের অধিক সময়ের কর্মজীবনে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রযোজক হিসেবে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অভিনয়ের জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার।

বলিউডের সবচেয়ে বড় তারকা সালমান খানকে বিশ্ব ও ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যবসাসফল অভিনয়শিল্পী বলে আখ্যায়িত করা হয়। ফোর্বস সাময়িকীর ২০১৮ সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা ১০০ তারকা বিনোদনদাতা তালিকা অনুসারে সালমান খান $৩৭.৭ মিলিয়ন আয় করে ভারতীয়দের মধ্যে শীর্ষস্থানীয় এবং সারা বিশ্বে ৮২তম স্থান অধিকার করেন।

চিত্রনাট্যকার সেলিম খানের জ্যেষ্ঠ পুত্র সালমান খান ১৯৮৮ সালে বিবি হো তো অ্যায়সি চলচ্চিত্রে একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। কেন্দ্রীয় চরিত্রে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ম্যায়নে পিয়ার কিয়া (১৯৮৯) ব্যবসাসফল হয়। এই ছবিতে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

এরপর নব্বইয়ের দশকে তিনি বলিউডে বেশ কিছু ব্যবসাসফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন, তন্মধ্যে রয়েছে প্রণয়মূলক নাট্যধর্মী হাম আপকে হ্যাঁয় কৌন..! (১৯৯৪), মারপিটধর্মী রোমহর্ষক করন অর্জুন (১৯৯৫), হাস্যরসাত্মক জুড়ওয়া (১৯৯৭), প্রণয়ধর্মী প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া (১৯৯৮), হাস্যরসাত্মক বিবি নাম্বার ওয়ান (১৯৯৯) এবং পারিবারিক নাট্যধর্মী হাম সাথ-সাথ হ্যাঁয় (১৯৯৯)।

আরও পড়ুন: দলগুলো গণতন্ত্র সুসংহত করবে

২০০০-এর দশকে কিছু সময় পিছিয়ে পড়ার পর তিনি ২০১০-এর দশকে আরও বেশি তারকা খ্যাতি অর্জন করেন। এই সময়ে তিনি ব্যবসাসফল দাবাং (২০১০), রেডি (২০১১), এক থা টাইগার (২০১২), কিক (২০১৪), সুলতান (২০১৬) ও টাইগার জিন্দা হ্যায় (২০১৭) চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।

এছাড়া ২০১০ সাল থেকে তিনি বিগ বস প্রতিযোগিতার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন।ফোর্বস সাময়িকীর ২০১৫ সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা ১০০ তারকা বিনোদনদাতা তালিকা অনুসারে সালমান খান $৩৩.৫ মিলিয়ন আয় করে অমিতাভ বচ্চনের সাথে যৌথভাবে ভারতীয়দের মধ্যে শীর্ষস্থানীয় এবং সারা বিশ্বে ৭১তম স্থান অধিকার করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা