সামান্থা রুথ প্রভু
বিনোদন

আমার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। গত বছরের ২ অক্টোবর বিবাহবিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। ২০১০ সালে তেলেগু ছবি ‘ইয়ে মায়া চেসাবে’তে কাজ করতে গিয়ে সামান্থা ও নাগা চৈতন্য একে অপরের প্রেমে পড়েন। ২০১৭ সালের ৬ অক্টোবর হিন্দু রীতিতে এবং পরদিন খ্রিষ্টান রীতিতে বিয়ে হয় তাঁদের। সেই বিয়ে ইতিহাস।

দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেটে গেছে অনেক মাস। এবার নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিচ্ছেদের পর এই প্রথম বিস্ফোরক মন্তব্য করে সকলকে চমকে দিয়েছেন তিনি।

হলিউড অভিনেতা উইল স্মিথের লেখা ধার করে সামান্থা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, বিগত ৩০ বছর ধরে আমরা সবাই ব্যর্থতা, বিচ্ছেদ, অপমান ও মৃত্যুর মধ্যে দিয়ে গেছে। আমি খুনেরও হুমকি পেয়েছি। আমার টাকা নষ্ট হয়েছে। আমার পরিবার ভেঙে গেছে। এমনকি আমার ব্যক্তিগত সবকিছু প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: সুবাহর মামলার প্রতিবেদন ১৬ মার্চ

সামান্থা আরও বলেন, আমার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আবারও একটা একটা করে ইট গেঁথেছি। জীবনে যাই ঘটুক না কেন, তোমার সামনে আবার ইট থাকবে। এবার বিষয়টা হল, তুমি আবার নতুন করে ইট গাঁথবে কিনা সেটাই আসল বিষয়।

এখানেই থামেননি সামান্থা। উইল স্মিথের বইয়েরও ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, পরিশ্রম করো। ভুল থেকে শিক্ষা নাও। কখনও ভেঙে পড়ো না। সব সময়েই হাসি-ঠাট্টায় থাকো। এই বইয়ের মাধ্যমেই নিজের মনের ভাব প্রকাশ করেছেন সামান্থা।

নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের ঘোষণা করে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু লিখেছিলেন, অনেক চিন্তা-ভাবনার পর আমরা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়ে নিজেদের পথ খুঁজে নিতে চলেছি। বিচ্ছেদ নিয়েও পরক্ষে মুখ খুলেছিলেন দুজনেই।

বিচ্ছেদের পর সামান্থা নিজের কাজে মন দিয়েছেন। আগামী ছবি 'শকুন্তলম'-এর পোস্টার শেয়ার করেছেন তিনি। ছবি পোস্ট করে সামান্থা লিখেছিলেন, শকুন্তলম ছবির ফার্স্ট লুক। শকুন্তলমের শকুন্তলা। ছবি দেখে সামান্থার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারকা তথা অনুরাগীরা।

আরও পড়ুন: আলিয়ার বাজিমাত!

প্রসঙ্গত, সামান্তা রুথ প্রভু (জন্ম: এপ্রিল ২৮, ১৯৮৭) একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি প্রধানত তেলুগু ও তামিল চলচ্চিত্র শিল্পে ​​কাজ করেন; এবং চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। সামান্থা ভারতের তামিলনাড়ু রাজ্যে বেড়ে ওঠেন এবং ছেলেবেলাতেই মডেলিং পেশার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে নিজেকে একজন নেতৃস্থানীয় অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা