স্মিতা পাতিল
বিনোদন

বাংলার বধূ হতে চেয়েছিলেন স্মিতা

বিনোদন ডেস্ক: বিশাল করে এই শিরোনাম দিয়ে লেখা হয়েছিলো 'সাপ্তাহিক সিনেমা'র প্রচ্ছদ প্রতিবেদন। মৃত্যুর কিছুদিন আগে ঢাকার একজন প্রযোজক তার সঙ্গে যে কথা বলে এসেছিলেন, সেটার ভিত্তিতে তৈরি হয়েছিলো সেই সচিত্র প্রতিবেদন।

মৃণাল সেন এর কর্মশালায় অংশ গ্রহণের সময় থেকেই 'আকালের সন্ধানে' দেখে তার অভিনয়ের ভক্ত অনেকেই। সব ধরণের ছবিতেই অভিনয়ে তিনি ছিলেন অনবদ্য। স্মিতা পাতিলের জন্ম পুনেতে। সেখানে রেণুকা স্বরূপ মেমোরিয়ালে পড়াশোনা করেন তিনি। পুনেতে অবস্থিত ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটে ভর্তি হয়েছিলেন তিনি।

পুনে ইন্সটিটিউটের সে সময়ের ছাত্র, প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব, পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকি জানান, প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে প্রচুর পড়তেন স্মিতা পাতিল। ইন্সটিটিউটের সিনিয়র ছাত্র অরুণ খোপকারের 'স্টোরি ফিল্ম', 'তীব্র মধ্যম' ছবিতে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল। সে সময় প্রথম বর্ষের ছাত্র জাকি অনানুষ্ঠানিকভাবে এই ছবিতে সহকারী হিসেবে কাজ করেন।

আনুষ্ঠানিকভাবে স্মিতা পাতিল প্রথম দর্শকের সামনে আসেন, ভারতের 'দূরদর্শণ' এর সংবাদ পাঠিকা হিসেবে। পাশাপাশি তিনি আলোকচিত্রী হিসেবে কাজ করার সময় শ্যাম বেনেগাল তাকে আহবান জানান চলচ্চিত্রে অভিনয়ের। শ্যাম বেনেগাল পরিচালিত 'চরণদাস চোর' স্মিতা পাতিলের প্রথম ছবি। অভিনয়, স্টাইল, সামাজিক দায়বদ্ধতা স্মিতা পাতিলকে দ্রুত খ্যাতি এনে দেয়।

১৯৮৪ সালে কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত বিশ্ব চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সদস্য হন স্মিতা পাতিল। ভারতের পদ্মশ্রী পদক প্রাপ্ত এই শিল্পীর মুখাবয়ব দিয়ে ভারতীয় ডাকবিভাগ একটি ডাকটিকিট প্রকাশ করে। সমান্তরাল সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী স্মিতা পাতিল ১৯৮৬ সালের ১৩ ডিসেম্বর মাত্র ৩১ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেন।

সূত্র: তক্ষশীলা

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা