বিনোদন

সালমান-শিল্পার ভিডিও ফাঁস হতেই ভাইরাল

বিনোদন ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘দাবাং ট্যুর রিলোডেড’ অনুষ্ঠানের পারফর্ম করার আগে সালমান খান ও শিল্পা শেঠির নাচের মহড়ার ভিডিও ফাঁস হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল গেছে। এর আগে গত শুক্রবার (১০ ডিসেম্বর) এই শহরেই দবাং ট্যুর রিলোডেড কনসার্টে পারফর্ম করেছেন তারা।

ভিডিওতে দেখা গেছে, তাঁদের দেখানো স্টেপস একমনে লক্ষ্য করে যাচ্ছেন এই দুই বলিউড তারকা। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টও করেছেন এই বলিউড অভিনেত্রী। এবং তা করামাত্রই মুহূর্তেই তা হয়েছে ভাইরাল।

শো-তে সালমানের সঙ্গে মঞ্চ শুধু কাঁপিয়েই থেমে থাকেননি শিল্পা, বরং ‘ভাইজান’ এর সঙ্গে স্টেজ শেয়ারও করেছেন তিনি। তবে মঞ্চে ওঠার আগে একেবারে শেষমুহূর্তে ব্যাকস্টেজে তাদের নাচের মহড়া সেরে নিয়েছেন সালমান-শিল্পা। এই শো-তে সালমান-শিল্পা শেঠি ছাড়াও পারফর্ম করেছেন আয়ুষ শর্মা, সাই মঞ্জেরেকর, প্রভু দেবা, শিল্পা শেট্টি, কামাল খান, গুরু রনধাওয়ার মতো জনপ্রিয় বলি-ব্যক্তিত্বরা।

জানা গেছে, এই জমকালো অনুষ্ঠানে নিজের পারফর্ম করার ঘোষণা বেশ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘটা করে জানিয়েছিলেন শিল্পা স্বয়ং। জানিয়েছিলেন সালমান নিজেও। এর আগেও বহু অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং লাইভ ইভেন্টে একসঙ্গে পারফর্ম করেছেন এই দুই বলিউড তারকা।

প্রসঙ্গত, সালমানের সঙ্গে জুটি বেঁধে ‘গর্ব: প্রাইড অ্যান্ড ওনার’, ‘ঔজহার’, ‘শাদি করকে ফাঁস গয়ে ইয়ার’, ‘ফির মিলেঙ্গে’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন শিল্পা শেঠি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা