ভিকি-ক্যাটরিনার বিয়ে
বিনোদন

ভিকি-ক্যাটরিনার বিয়ের ছবি ফাঁস! (ছবি)

বিনোদন ডেস্ক: অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং তরুণ হার্টথ্রব ভিকি কৌশল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের ৭০০ বছরের পুরোনো কেল্লা সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। দুই পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাধাঁ পড়েন তারা।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাদের বিয়ে সম্পন্ন হলেও শেষ ভালো টা নিজেদের করতে পারেননি। বিয়ের জন্য নিয়েছিলেন নানা গোপনীয়তার আশ্রয়, অতিথিদের দিয়েছিলেন নানা শর্ত, ফোন ব্যবহারও নিষিদ্ধ করেছিলেন।

ফাঁস হয়ে গেছে ভিকি ক্যাটের মহাআলোচিত এই বিয়ের ভিডিও ও ছবি।

ভিক্যাটের বিয়ের এত গোপনীয়তারও বড় একটি কারণও রয়েছে। এরইমধ্যে ১০০ কোটি রুপিতে তাদের বিয়ের ছবি ও ভিডিও স্বত্ব কিনে নিয়েছে আমাজন প্রাইম। তাই কোনোভাবেই তারা ভিডিও কিংবা ছবি ফাঁস করতে চাইছিলেন না।

ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, তার পরনে ছিলো লাল লেহেঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ। ঘিয়ে রঙের শেরওয়ানি আর পাগড়ি পরা ছিলেন তার বর। পাশাপাশি দাঁড়িয়ে দুই তারকা।

ছবিগুলো রাজস্থানের বিলাসবহুল হোটেলের ছাদ থেকে স্থানীয় গণমাধ্যম কর্মীরা তুলেছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাঁকজমকপূর্ণ এই আয়োজনের ৭৫ শতাংশ খরচই বহন করছেন ক্যাটরিনা। ভিকির ভাগে পড়েছে ২৫ শতাংশ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা