বিনোদন

ক্যাটরিনার বিয়ে আজ 

সাননিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের বিয়ে আজ। এ সংবাদ জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। হিন্দু ও খ্রিস্টন দুই ধর্মের রীতি অনুসারে বিয়ে করবেন এ যুগল।

খবরে বলা হয়, বিয়ের অনুষ্ঠান হচ্ছে রাজস্থানের শহর সাওয়াই মাধপুরের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায়। ইতোমধ্যে এ জুটি পরিবারসহ বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। সেখানে পৌঁছেছেন অতিথিরাও।

অনুষ্ঠানে আসা অতিথিদের আয়োজন চলাকালে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন ভিকি-ক্যাট।

বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ ও বন্ধুরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে অতিথিদের সবাইকে কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে। করোনার দুই ডোজ ভ্যাকসিন নেননি এমন কেউ অনুষ্ঠানে যেতে পারবেন না।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভিকি-ক্যাট তাদের বিয়ের স্বত্ব বিক্রি করেছেন, যা ১০০ কোটি রুপিতে কিনে নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আমাজন প্রাইম’।

উল্লেখিত, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েতে তাই জমকালো রূপে সেজেছে ৭০০ বছরের পুরনো একটি প্রাসাদ। রাজস্থানের ঐতিহাসিক সেই প্রাসাদে রাজকীয় আয়োজনে মালা বদল করবেন তারা। মঙ্গলবার সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিকি-ক্যাটের বিয়ের আয়োজন শুরু হয়েছে। বুধবার হয়েছে মেহেদি অনুষ্ঠান।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা