মোশারফ করিম ও রাফিয়াত রশিদ মিথিলা
বিনোদন

মোশাররফ করিমের সঙ্গে মিথিলা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের সঙ্গে কাজ করতে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। সম্প্রতি নতুন একটা ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

সিরিজটির নাম ‘রিয়ারভিউ’। পরিচালনা করবেন রায়হান খান। সিরিজটি প্রযোজনা করছে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই। এখানে আরও অভিনয় করতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।

এর আগে মোশাররফ-মিথিলা জুটি হয়ে নাটকে অনেক কাজই করেছেন। তবে এই প্রথমবার ওয়েব সিরিজে তাদের একসঙ্গে দেখা যাবে।

এর আগে মোশারফ করিম ওয়েব সিরিজ মহানগর অভিনয় করেন। যা দেখে দেশ বিদেশ থেকে তুমুল আলোচনা, প্রশংসা পেয়েছেন তিনি। সেটিও হইচই থেকেই নির্মাণ করা হয়েছিলো। পরিচালক ছিলেন আশফাক নিপুণ।

এদিকে প্রথমবারে মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন মিথিলা। তিনি সম্প্রতি কলকাতার সিনেমা ‘আয় খুকু আয়’তে চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানে তিনি কাজ করবেন বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিতের বিপরীতে। সিনেমাটি প্রযোজনায় আছে আরেক কলকাতার অভিনেতা জিৎ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা