শ্রাবন্তী চ্যাটার্জি
বিনোদন

মোদিকে ছেড়ে মমতার দলে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বিজেপি ছাড়ার মাত্র ১৮ দিনের মাথায় পুনরায় ভিড়লেন তৃণমূলে। গত ১১ নভেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বিজেপি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

এরপর থেকে আর রাজনৈতিক কার্যকলাপে দেখা যায়নি শ্রাবন্তীকে। গত ১১ নভেম্বর তিনি বিজেপি ছাড়ার ঘোষণা দিয়ে ফেসবুকে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’

শ্রাবন্তী অতীতে মমতার দল অর্থাৎ তৃণমূলেই ছিলেন। কিন্তু গত বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করেই যোগ দেন নরেন্দ্র মোদির দলে। বিজেপির হয়ে অংশ নেন নির্বাচনে। কিন্তু হেরে যান বিপুল ব্যবধানে।

শ্রাবন্তীর বিজেপি ত্যাগের ঘটনার সময়ই সবাই অনুমান করেছিল, পুনরায় মমতার দলে ভিড়বেন অভিনেত্রী। তিন সপ্তাহ না পেরোতে সেটাই সত্যি হলো। সোমবার (২৯ নভেম্বর) পশ্চিমবঙ্গের বাসন্তী বিধানসভা কেন্দ্রের চার বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানেই যোগ দিয়েছেন শ্রাবন্তী।

শ্রাবন্তীর দল বদলের খবরে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘বিজেপি করলে সিনেমায় কাজ পাওয়া যায় না। সেই কারণেই শ্রাবন্তী দল ছেড়েছেন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা