বিনোদন

ক্যাটরিনার জন্য বরুনের উপর চটেছিলেন সালমান

বিনোদন ডেস্ক: বলিউডের লাস্যময়ী নায়িকা ক্যাটরিনা কাইফ অবশেষে প্রেমিক ভিকি কৌশলের সঙ্গে শিগগিরই নতুন সংসার শুরু করতে যাচ্ছেন। আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড পাড়ায়। তবে ভিকির আগেও বসন্ত এসেছিল ক্যাটরিনার জীবনে। তবে তা বেশিদিন টিকেনি।

অন্যদিকে, বলিউডের সুপারস্টার সালমান খানের জীবনেও অসংখ্য প্রেম এসেছে, প্রেম ভেঙেছে, আবারও এসেছে। সেই ভাঙা-গড়ার মধ্যে দিয়েই এগিয়েছে জীবন। অবশেষে ক্যাটরিনা কাইফের মধ্যে মনের মানুষ খুঁজে পেয়েছিলেন তিনি। সে বহু বছর আগের কথা। বলিউডে সবে পা রাখছেন ক্যাটরিনা।

সেই সময়েই নবাগতা নায়িকার ঘনিষ্ঠতা হয় বলিউডের প্রথম সারির সালমান খানের সঙ্গে। ক্যাটরিনাকে তখন পথ দেখাচ্ছেন সালমান। হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন বলিউডের ‘অ-আ-ক-খ’। ক্যাটরিনাকে সব সময়ে আগলে রাখার তাগিদ অনুভব করতেন বলিউড ‘টাইগার’। এই প্রেমিকার জন্য ঘনিষ্ঠদের সঙ্গেও বিবাদে জড়িয়েছিলেন সালমান। বরুন ধবনও ছিলেন সেই তালিকায়।

জানা গেছে, ব্যান্ডস্ট্যান্ডে একদিন হাঁটতে বেরিয়েছিলেন সালমান-ক্যাটরিনা। তাদের সঙ্গেই ছিলেন বরুন এবং অর্জুন কাপুর। তখনও তারা ‘তারকা’ নন। বলিউডে পা রাখার আগে সালমানের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছিলেন তারা। তখন বরুণ নাকি হাঁটতে হাঁটতে তাকাচ্ছিলেন সপ্তদশী ক্যাটরিনার দিকে। বারবার নায়িকার দিকেই চোখ চলে যাচ্ছিল তার।

ক্যাটরিনা যদিও এসবে বিশেষ আমল দেননি। তবে বরুনের চোরা চাউনি নজর এড়ায়নি সালমান খানের। এর প্রেক্ষিতে বেচারা বরুনের কপালে জুটেছিল ‘ভাইজান’ খ্যাত সালমান খানের ধমক। এর জন্য অনেক করে বকলেন সালমান। কিন্তু বরুন চটলেন ক্যাটরিনার উপরে। এর পরেই দেরি না করে ‘আই হেট ক্যাটরিনা ক্লাব’ খুলে ফেলেন তিনি। এ কাজে বন্ধুকে সঙ্গ দেন অর্জুনও।

পুরো ঘটনাটাই করন জোহরের এক অনুষ্ঠানে এসে ফাঁস করেছেন ভিকির হবু স্ত্রী বলিউডের লাস্যময়ী নায়িকা ক্যাটরিনা কাইফ। তবে সবটাই যে মজার ছলে ঘটেছিল, সে কথাও জানান তিনি। কিন্তু নিজেদের বিয়ের বিষয়ে এখনও মুখ খোলেননি ভিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ দুজনের কেউ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা