ভিট চ্যানেল আই তারকা ও নায়িকা প্রিয়ন্তী
বিনোদন

নায়িকা প্রিয়ন্তীর জন্মদিন

বিনোদন প্রতিবেদক: অভিনয়ের চেয়ে নাচকেই এগিয়ে রাখতে ভালোবাসেন। ছোট থেকেই নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পেয়েছেন সফলতার দেখা। মায়ের অনুরোধে অভিনয়ে নাম লেখান তিনি। শিশু শিল্পী হিসেবে নাটকেও দেখিয়েছেন মুনশিয়ানা। বলছি এই সময়কার মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তীর কথা।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এই তারকার জন্মদিন।

প্রিয়ন্তীর বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। বাবা পেশায় একজন ব্যাবসায়ী, মা গৃহিনী। মায়ের স্বপ্নপূরণে অভিনয় দিয়ে এসেছেন এতোদূর।

উদীয়মান এই শিল্পী নাচ শিখেছেন বাফাতে। এরপর অভিনয়ে। ভিট চ্যানেল আই তারকা প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন মায়ের আগ্রহে। প্রিয়ন্তীর ছবি তুলে পাঠিয়ে দিলেন সেখানে। যখন ডাক এলো প্রিয়ন্তীর তখন কিছুটা অবাক তিনি। এরপর অগত্যাই অংশগ্রহণ করে হয়ে উঠলেন রিয়েলিটি শো'টির টপ মডেল।

২০১৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'চুপি চুপি প্রেম' ছবি দিয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটে তার। ছবিটিতে তার নায়ক ছিলেন ঢালিউড হার্টথ্রব সাইমন সাদিক। দেশের ৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো এই ছবি।

এরপর অজানা কারণে মিডিয়াপাড়া থেকে দূরে থাকলেও ৬ বছর পর তিনি ফিরে এসেছেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে। কাজও শুরু করেছেন মিউজিক ভিডিওতে।

সম্প্রতি 'ভুল' শিরোনামে একটি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। প্রিয়ন্তীর বিপরীতে এখানে জুটি গড়েছেন মডেল-অভিনেতা আসিফ আহসান খান। মিউজিক ভিডিওতে গান গেয়েছেন রুবেল খন্দকার।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা