ববিতা
বিনোদন

শোকাচ্ছন্ন ববিতা

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ববিতা বেশ কয়েক মাস আগেই তিনি কানাডায় তার একমাত্র ছেলে অনিকের কাছে গিয়েছিলেন। সেখান থেকে তিনি দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে গিয়েছেন দুই ভাই ইকবাল ইসলাম স্বপন এবং ফেরদৌস ইসলাম লিটনের কাছে। সেখানেই হার্ডসন নদীর কাছে দারুণ সময় কাটছে তার।

যুক্তরাষ্ট্র থেকে ১৭ নভেম্বর ববিতার সঙ্গে গণমাধ্যমের মুঠোফোনে কথা হয়। তখন তিনি তার খুব কষ্টের একটি খবর শেয়ার করলেন। তা হলো ঢাকার বাসায় ৮-৯ বছর ধরে যে ময়না পাখিটিকে তিনি লালন-পালন করছিলেন, সেই ময়না পাখিটি কয়েক দিন আগেই মারা গেছে। ববিতা ময়নাকে হারিয়ে ভীষণ কষ্ট পেয়েছেন।

ববিতা বলেন, ঢাকা থেকে যখন ময়নার মৃত্যুর খবরটি শুনেছি, তখন খুব কষ্ট পেয়েছি। খুব কান্না পেয়েছিল আমার। ময়না তো আমার পরিবারেরই একজন সদস্য ছিল। তার সঙ্গে আমার অনেক সময় কাটত। আমার মতো করে হাসত, প্রতিদিন ঘুম থেকে উঠলেই আমাকে দেখেই বলতো অনিক কই।

আমাকে পপি আপা বলে ডাকত, সবাই চলে যাবার সময় বলতে খোদা হাফেজ। এসব মনে হয়ে ভীষণ কান্না পেয়েছিল আমার। কিন্তু ময়না পাখি তো আরো অনেক বেশি দিন বাঁচে। হয়তো আমি ঢাকায় থাকলে তার সুচিকিৎসা করাতে পারতাম; কিন্তু তা আর হলো না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা