ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বিনোদন

ধূমপান ছাড়ার ঘোষণা দিলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক: ছোটবেলা থেকেই ধূমপানের স্বভাব রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। এবার বিশেষ কারণে তিনি ধূমপান ছাড়তে চাচ্ছেন। শারীরিক নানা জটিলতার মুখে পড়ে তিনি ধূমপান ছাড়ার পণ করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান।

বুধবার (১৭ নভেম্বর) সকালে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এসব কথা তার ভক্তদের জানান।

Wish to quit smoking seriously, a bad habit since my early college days( na cinemae eshe cigarette dhorini) , babar...

Posted by Sreelekha Mitra on Tuesday, November 16, 2021

সিগারেট ছাড়ার কথা জানিয়ে ভারতের গণমাধ্যম আনন্দবাজারকে শ্রীলেখা বলেন, কথা বলতে কষ্ট হচ্ছে। গলায় সারাক্ষণ অস্বস্তি। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সারাক্ষণ বুকে যেন চাপ ধরা ভাব। ফুসফুসে যেন বাতাসের অভাব! চিকিৎসকের কাছে গেলেই সবার আগে ধূমপান ছাড়ার নির্দেশ দেয়া হবে। তাই নিজেই সেই রাস্তায় হাঁটব বলে ঠিক করেছি।

শ্রীলেখা ফেসবুকে লেখেন, 'আমি সত্যি ধূমপান ছেড়ে দিতে চাই। সেই কলেজে পড়ার দিন থেকে এ বাজে স্বভাব বয়ে বেড়াচ্ছি। না, সিনেমায় এসে সিগারেট ধরিনি। বাবার কাছে বকুনির সাথে এক দুবার মারও খেয়েছি। কিন্তু এবার সত্যি ছাড়ব, ছাড়বই।'

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা