সালমান খান
বিনোদন

মুসলিমদের টিকা দিতে সালমানের সাহায্য নেবে মহারাষ্ট্র সরকার

বিনোদন ডেস্ক: মুসলিমদের টিকা দিতে সালমান খানের সাহায্য নেবে ভারতের মহারাষ্ট্রের সরকার।

মহারাষ্ট্রে মুসলিমদের একাংশের মধ্যে করোনা টিকা নেওয়ার অনীহা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।

এ জন্য বলিউড অভিনেতা সালমান খানের সাহায্য নেওয়ার কথা জানিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কিন্তু মহারাষ্ট্রের মুসলিমদের একটা বড় অংশের মধ্যে করোনা টিকা নেওয়ার অনীহা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।

তিনি বলেন, মুসলিম-প্রাধান্য রয়েছে সে সব এলাকায় টিকা নেওয়ার ব্যাপারে অনেকেই দ্বিধাগ্রস্ত। তাই আমরা ঠিক করেছি সালমান খান এবং অন্যান্য ধর্মীয় নেতাদের মাধ্যমে তাদের সিদ্ধান্তে বদল আনবার চেষ্টা করা হবে। চলচ্চিত্র অভিনেতা এবং ধর্মগুরুদের কথা সাধারণত মানুষ সহজেই শোনেন।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত মহারাষ্ট্রের ১০ দশমিক ২৫ কোটি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। করোনার প্রভাব এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা