বিনোদন

নেটে ঘুরে বেড়াচ্ছে শাহরুখে সেই কথা

বিনোদন ডেস্ক: মাদককাণ্ডে মুক্তি পেয়েছে শাহরুখপুত্র আরিয়ান খান। দীর্ঘ ২৭ দিন পরে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আর এটিই হয়ে উঠেছে বলিউড জগতে আলোচনার শীর্ষ বিষয়।

শনিবার (৩০ অক্টোবর) আরিয়ান খান মুম্বাইয়ের আর্থার রোডের কারাগার থেকে মুক্তি পেয়েছে। আর এরই মধ্যে শাহরুখ খানের পুরনো একটি সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এক সাক্ষাৎকারে মজার ছলে শাহরুখ বলেছিলেন অমর সিং-য়ের চোখে তিনি শয়তানের ছায়া দেখতে পান। আর এ কথাতেই অমরের সমর্থকরা অনেক রেগে যান। পরে শাহরুখের বাড়ি মান্নতের বাইরে ভিড় জমান ক্ষিপ্ত অমর সমর্থকরা।

সেখানে এতোটাই চিৎকার করছিলেন যে, অনেক ভয় পেয়েছিল শাহরুখের সন্তান আরিয়ান ও সুহানা। আর এই পরিস্থিতি সামালানোর জন্য ডাকতে হয় পুলিশও। আর এমন সময়টাই শাহরুখ বাড়িতেও ছিলেন না। পরে তিনি খবর শুনে কাজ ফেলেই বাড়িতে ছুটে এসছিলেন।

সে সময় শাহরুখ বলেছিলেন, ক্ষতি করবেন বলে ভয় দেখালেও আমি ভয় পাবো না। কিন্তু আমার সন্তানদের ভয় দেখানোর চেষ্টা করলে চুপ করে বসে থাকবো না।

পুলিশ আসার আগেই যদি আমি বাড়ি আসতাম, তাহলে সেখানের সব লোকজনদেরকে কাঁদিয়ে ছাড়তাম। যাদের জন্য আমার মেয়ের চোখে পানি এসেছিল, তাদেরকে ছাড়তাম না আমি।

শাহরুখ বলেন, আমাকে নিয়ে কোনো সমস্যা থাকলে সরাসরি আমার সঙ্গে কথা বলুন। আমার ছোট্ট মেয়েটা ভয়ে কাঁদছিলো বিষয়টা একদমই মেনে নিতে পারছি না। আমি পাঠান, আর আমার পরিবারকে রক্ষা করতে জানি।

উল্লেখ্য, এ মাসের ২ অক্টোবর আটক করা হয়েছিলো আরিয়ান খানকে। ঐ দিন সারারাত জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর দুপুরে আরিয়ানকে গ্রেফতার করা হয়েছিলো। আর ৭ অক্টোবর তাকে জেল হেফাজতে পাঠানো হয়। অবশেষে আজকে সকালে জামিনে মুক্তি মেলে বলি কিংয়ের ছেলের।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা