রেহানা মরিয়ম নূর
বিনোদন

অস্কারে যাচ্ছে রেহানা মরিয়ম নূর

বিনোদন ডেস্ক: এবার অস্কারে যাচ্ছে রেহানা মরিয়ম নূর। এর আগে কানে গিয়ে সাড়া ফেলেছে সাদ-বাঁধনের ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন ৯৪তম অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ।

জানান, এবারের আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষার প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি হিসেবে প্রতিনিধিত্ব করবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত চলচ্চিত্র বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয় গত ১৯ অক্টোবর। ঐ সভায় বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ছবিটিকে মনোনীত করা হয়।

প্রতিবছরের মতো এবারও অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। এ লক্ষ্যে ছবি বাছাই এর জন্য ৮ (আট) সদস্যের কমিটি গঠন করা হয়। গত ৪ অক্টোবর বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ছবি আহ্বান করা হয়। প্রতিযোগিতায় চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ১৪ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।

আগামী নভেম্বরে দেশের সিনেমা হলে মুক্তি দেয়ার শর্তে অস্কারের বিদেশী ভাষার প্রতিযোগিতা বিভাগে ছবিটি মনোনীত করে বাংলাদেশ অস্কার কমিটি।

ছবির গল্প আবর্তিত হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। ঝঞ্ঝাবিক্ষুব্ধ তার জীবন। এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে।

এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ৬ বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায় বিচার খুঁজতে থাকেন।

ছবির চিত্রনাট্য লিখেছেন সাদ নিজেই। এতে রেহানা মরিয়ম নূর চরিত্রে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন।

ছবিতে আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম। পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের জেরেমি চুয়া। নির্বাহী প্রযোজক এহসানুল হক। সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তুমিজুল। সহ প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা