পরীমনি
বিনোদন

পরীমনির জন্মদিন হবে লাল-সাদায়

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। আর কয়েকদিন পরই আসছে তার জন্মদিন। প্রতিবারই বেশ জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন তিনি। জমকালো সে আয়োজনে যারা আমন্ত্রণ পান তাদের অনেকেই জানিয়েছেন, পরীমনির জন্মদিনের আয়োজনে অতিথিদের জন্যও থাকত ড্রেস কোড।

এবারও পরীর জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে লাল অথবা সাদা রঙের পোশাক পরে। গত বছরের জন্মদিনে ড্রেসকোড ছিল সবুজ।

মূলত পরীমনি যে থিমে তার আয়োজন সাজান, সেই রঙের সঙ্গে মিল রেখে অতিথিদের সাজপোশাক পরতে বলেন।

সম্প্রতি মাদক মামলায় কারাগারে ছিলেন পরীমনি। কারামুক্ত হওয়ার পর জন্মদিন নিয়ে পরীমনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, এবার আর নিজের খরচে জন্মদিনের জমকালো আয়োজন করবেন না তিনি। কোনো প্রতিষ্ঠান বা হোটেল-রেস্টুরেন্ট যদি পৃষ্ঠপোষকতা করে তবেই হবে জমকালো আয়োজন।

এবার ফেসবুকে জন্মদিন নিয়ে আগাম বার্তা দিয়েছেন পরীমনি। কারামুক্ত হয়ে পরী মেহেদিরাঙা হাতে দুইবার বার্তা দিয়েছেন। এবারের বার্তাটা অনেকটা তেমনি।

এবার পরীমনি সেই ইঙ্গিত দিয়েছেন একটি গল্প বলে। পরী তার ফেসবুক অ্যাকাউন্টে গল্পটিতে লিখেছেন- ‘এক লোক একটা আস্ত বড় গরু গ্রিল করে তার মেয়েকে বললেন, আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো।

‘মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকল, আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো।'

অল্প কিছুসংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এলেন। বাকিরা এমন ভাব করলেন, যেন তারা কিছু শুনতেই পাননি! যারা সাহায্যের জন্য এলেন, তারা পেটপুরে মজাদার সেই খাবার খেলেন।’

পরী গল্পে আরও লেখেন, ‘বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন- মা, যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না! আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়?

‘মেয়েটি উত্তরে বলল- যারা এসেছেন তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী! তারা কিন্তু খাবার খেতে আসেননি। তারা এসেছেন আমাদের বাড়ির আগুন নেভাতে। এরাই আমাদের আপনজন।’

গল্প শেষে পরীমনি লেখেন, ‘যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি, তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না।’

কথাগুলো লেখার কারণ স্পষ্ট হয় একদম শেষের হ্যাশট্যাগের লেখা থেকে। পরী হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ’২৪ অক্টোবর ফ্যাক্ট’। ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। আর এ থেকেই বোঝা যাচ্ছে এবারে অন্যান্যবারের মতো আমন্ত্রিতদের তালিকাটা লম্বা হবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা