তাহসান খান ও দীপিকা পাড়ুকোন
বিনোদন

দীপিকাকে না করতে পারিনি

বিনোদন ডেস্ক: সম্প্রতি ‘বড় মঞ্চের তারকা’ নামক অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।

অনুষ্ঠানটির উপস্থাপিকার ভূমিকায় দেখা গেছে ঢাকাই সিনেমার এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

অনুষ্ঠানে তাহসানের সঙ্গে নানা বিষয়ে কথা হয় পূর্ণিমার। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বাংলাদেশের অ্যাম্বাসেডর হওয়া প্রসঙ্গেও কথা বলেন তাহসান।কথায় কথায় তাহসানের কাছে জানতে চান পূর্ণিমা - শিক্ষকতা, গান, অভিনয়, উপস্থাপনা, সুন্দরী প্রতিযোগিতার বিচারকাজ সবই তো করলেন, তবে নাচটা বাদ গেল কেন?

জবাবে হেসে দিয়ে তাহসান জানান, এই একটা বিষয়ে তিনি অনেক পিছিয়ে। এক কথায় নাচে কোনো পারদর্শিতা নেই তার। এটা শেখারও কোনো পরিকল্পনা নেই তার।

তৎক্ষণাৎ পূর্ণিমার প্রশ্ন, ‘তাহলে দীপিকার সঙ্গে নাচতে হলো কেন?’

মূলত এ প্রশ্ন করে ২০১৫ সালে লাক্সের আয়োজনের সেই স্মৃতিকে সামনে আনলেন পূর্ণিমা।

সেবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ঢাকায় এলে সেই অনুষ্ঠানের সঞ্চালনা করেন তাহসান। সেই মঞ্চে দীপিকার সঙ্গে একটা গানে কিছুক্ষণ নাচও পরিবেশন করেন জনপ্রিয় গায়ক তাহসান। তাদের মঞ্চের নাচের দৃশ্যে এখনো অনেক দর্শকের মনে গেঁথে আছে।

সেই প্রসঙ্গ পূর্ণিমা আনতেই তাহসান বলেন, ‘সেদিন দীপিকা পাড়ুকোনকে না করতে পারেননি তিনি। জবাবে তাহসান বলেন,‘দীপিকা পাড়ুকোন এমনভাবে অনুরোধ করেছিল, না করতে পারিনি। ওই শোতে আসলে আমরা মানুষকে আনন্দ দিচ্ছিলাম। তাই করতে হয়েছে। আসলে নাচের বিষয়টায় আমি এখনও খুবই কাঁচা।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা